Home / উদ্যোগ / জমে উঠেছে গুড় পুকুরের মেলা
Satkhira

জমে উঠেছে গুড় পুকুরের মেলা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৬ অক্টোবর ২০১৭ । ২১ আশ্বিন ১৪২৪

সাতক্ষীরায় জমে উঠেছে ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলা। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় এ মেলাটি চলবে এক মাস। মনসা ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে প্রতি বছর এ মেলার আয়োজন করা হলেও তা হয়ে ওঠে সব ধর্মের মানুষেরই মিলনমেলা।

দেশের সবচেয়ে পুরোনো মেলা সাতক্ষীরার গুড় পুকুরের মেলা। এলাকার মানুষের দাবি প্রায় সাড়ে তিনশত বছর ধরে এ মেলা হয়ে আসছে। পৌর সভার পলাশপোল গুড় পুকুরের পাড়ে শুরু হলেও এখন তা ছড়িয়ে পড়েছে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক পর্যন্ত। পুরো জায়গা জুড়ে বসেছে বিভিন্ন ধরনের স্টল। প্রতি বছর দেশের বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার মানুষ আসে এ মেলায়।

এবারের মেলায় ২০০টির বেশি দোকান বসেছে। এসব দোকানে গৃহস্থালী নানা সামগ্রী ছাড়াও রয়েছে তৈরি পোশাক, ইলেকট্রনিক পণ্য, খাবার ও খেলনা। আছে শিশুদের বিনোদনের জন্য মিনি ট্রেন ও নাগরদোলা।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান জেলা অতিরিক্ত পুলিশ সুপার। তিনি বলেন, কোনো প্রকার চুরি-ছিনতাই কিংবা অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পুলিশ সবসময় সতর্ক রয়েছে ।

হিন্দু সম্প্রদায়ের মনসা ও বিশ্বকর্মা পূজা উপলক্ষে এ মেলা শুরু হলেও, তা ধর্মীয় সম্প্রীতির বড় নজির বলে মনে করেন জনপ্রতিনিধিরা। গত ১৮ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ঐতিহ্যবাহী গুড়পুকুরের মেলা চলবে ১৮ অক্টোবর।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 2026 333

পুলিশের কুইক রেসপন্স টিম গঠনের নির্দেশ

বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩ । মাসস আকস্মিক আইনশৃঙ্খলার অবনতি ও জরুরি পরিস্থিতি …

Leave a Reply

Your email address will not be published.