Home / উদ্যোগ / ‘চিকনগুনিয়া-ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ প্রয়োজন’
mytree+chikungunia+protirodh+team+mbd

‘চিকনগুনিয়া-ডেঙ্গু প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ প্রয়োজন’

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১০ জুলাই ২০১৭ । ২৬ আষাঢ় ১৪২৪

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন চিকনগুনিয়া রোগ প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়ে বলেছেন, সরকার বা সিটি কর্পোরেশনের উপর নির্ভর না করে জনগণকে সচেতন করে পরিচ্ছন্নতা অভিযান জোরদারের মাধ্যমে চিকনগুনিয়া-ডেঙ্গু প্রতিরোধ করতে হবে।

তিনি রোববার সকালে রাজধানীর সেগুন বাগিচায় অবস্থিত ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সামনে যুব মৈত্রী আয়োজিত ঢাকা শহরসহ দেশব্যাপী চিকনগুনিয়ার প্রাদুর্ভাব প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচির উদ্বোধনকালে এই আহ্বান জানন।

রাশেদ খান মেনন বলেছেন, চিকনগুনিয়া এ অঞ্চলের মানুষের কাছে অপরিচিত একটি রোগ। এ রোগে আক্রান্ত হলে শরীরের সঞ্জীবনী শক্তি নিঃশেষ করে দেয়। শরীরেও তীব্র ব্যথা বেদনা সৃষ্টির মাধ্যমে ব্যক্তিকে তার জগৎ থেকে বিচ্ছিন্ন করে দেয়। এ রোগ থেকে উপশম দীর্ঘ সময়ের ব্যাপার। তাই এ রোগের প্রতিরোধে সর্বাত্মক উদ্যোগ নিতে হবে।

mytree+chikungunia+protirodh+team+mbd-2

সংগঠনের সভাপতি সাব্বাহ আলী খান কলিন্স-এর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র ফরিদ উদ্দিন আহমেদ রতন, যুব মৈত্রীর সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তপন, সহ-সভাপতি তৌহিদুর রহমান প্রমুখ নেতৃবৃন্দ।

উদ্বোধন শেষে ২০নং ওয়ার্ডের প্রধান প্রধান সড়ক ও অঞ্চলে চিকনগুনিয়া-ডেঙ্গু নাশক ওষুধ ছিটানো হয়। পর্যায়ক্রমে রাজধানীর বিভিন্ন ওয়ার্ড ও এলাকায় এই কর্মসূচি পালিত হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.