Home / উৎসব ও সংস্কৃতি / চারণকবি বিজয় সরকার উৎসব শুরু
bijoy+sarker+mbd

চারণকবি বিজয় সরকার উৎসব শুরু

মাস্টারি বিডি ডটকম
নড়াইল । ২৪ ফেব্রুয়ারি ২০১৭ । ১২ ফাল্গুন ১৪২৩

উপমহাদেশের প্রখ্যাত লোককবি বিজয় সরকারের ১১৫তম জন্মবার্ষিকী উপলক্ষে দু’দিনব্যাপী উৎসব শুরু হয়েছে আজ।

বিজয় সংসদের আয়োজনে শুক্রবার কবির জন্মভিটা জেলার সদর উপজেলার ডুমদীতে লোকউৎসব ও বিজয় ভক্তদের মিলন মেলা বসেছে। এতে ভারতসহ দেশ-বিদেশের বরেণ্য কবি, সাহিত্যিক, গবেষক ও লোকজ সংস্কৃতির পুরোধাগণ অংশগ্রহণ করছেন।

জন্মজয়ন্তী উদযাপন পর্ষদের আহবায়ক অ্যাডভোকেট ওমর ফারুক জানান, এ উৎসবে লোককবি বিজয় সরকারের জীবন ও কর্ম নিয়ে আলোচনা সভা, বিজয় গীতি পরিবেশন, জারিগান ও কবিগানের আসর অনুষ্ঠিত হবে।

অসংখ্য জনপ্রিয় গানের রচয়িতা ও সুরকার কবিয়াল বিজয় সরকার প্রায় এক হাজার আটশ’ গান রচনা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য-‌ ‌পোষা পাখি উড়ে যাবে সজনী/ একদিন ভাবি নাই মনে…। এই পৃথিবী যেমন আছে/ তেমনি ঠিক রবে/ সুন্দর এই পৃথিবী ছেড়ে/ একদিন চলে যেতে হবে…। তুমি জানো নারে প্রিয়/ তুমি মোর জীবনের সাধনা’।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 26 244

২৫ বছরেও শেষ হয়নি রমনার বটমূলে বোমা হামলা মামলার বিচার

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস ২৫ বছর আগে রমনা বটমূলে পহেলা বৈশাখের অনুষ্ঠানে বোমা হামলার …

Leave a Reply

Your email address will not be published.