Home / বিনোদন / নাটক / চলে গেলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ
15 4 25 1

চলে গেলেন অভিনেত্রী গুলশান আরা আহমেদ

 ঢাকা, মঙ্গলবার ১৫ এপ্রিল ২০২৫ মাসস

‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’- অমি

অভিনেত্রী গুলশান আরা আহমেদ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) । মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ৬টা ৪০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক স্ট্যাটাসে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক কাজল আরেফিন অমি।

ফেসবুক স্ট্যাটাসে নির্মাতা অমি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমাদের গুলশান আরা আহমেদ আপা আজ সকাল ৬:৪০ মিনিটে ইন্তেকাল করেছেন।’

অমি আরও লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টে উনি কাবিলার আম্মা, নোয়াখালীর চেয়ারম্যান চরিত্রে অভিনয় করেছেন। আপনাকে আমরা মিস করবো আপা। আল্লাহ পাক ওনাকে জীবনের সমস্ত গুনাহ মাফ করে, জান্নাতুল ফেরদৌস নসিব করুক। আমিন।’

জানা যায়, এর আগে তার হার্ট অ্যাটাক হয়েছিল। পরে এই অভিনেত্রীকে একটি হাসপাতালের আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছিল। সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান

২০০২ সালে বাংলাদেশ টেলিভিশনে একজন তালিকাভুক্ত শিল্পী হিসেবে টিভি নাটকে গুলশান আরার অভিষেক ঘটে। তবে তার প্রবল ইচ্ছা ছিল নিজেকে একজন বড় পর্দার অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করার। সেই ইচ্ছে আর ভালোলাগা থেকেই গুলশান আরা প্রথম অভিনয় করেন প্রয়াত এনায়েত করিম পরিচালিত ‘কদম আলী মাস্তান’ চলচ্চিত্রে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

22 7 2026 111112

ভিডিওকাণ্ডে জামায়াত থেকে গাজী নজরুল ইসলাম বহিষ্কার

বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | মাসস তরুণীর সঙ্গে ভিডিও ভাইরালের পর সাতক্ষীরা-৪ …