Home / উদ্যোগ / গঠিত হলো ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি
1 8 26 1

গঠিত হলো ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি

শনিবার, ১ আগস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ । মাসস

ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হয়েছে। ৩১ জুলাই ২০২৬ (শুক্রবার) বিকাল ৪:০০ ঘটিকায়, এলজিইডি কনফারেন্স রুম (লেভেল-৪), এলজিইডি সদর দপ্তর, আগারগাঁও, ঢাকা-এ ঢাকাস্থ দেবহাটা উপজেলাবাসীর প্রাণের সংগঠন “দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা”-এর এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ঢাকাস্থ দেবহাটা উপজেলা সমিতির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন লাভ করে।

সভায় সমিতির উপদেষ্টা পরিষদসহ দেবহাটার বিভিন্ন এলাকার পেশাজীবী, ব্যবসায়ী ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন। সকল সদস্যের সর্বসম্মত মতামতের ভিত্তিতে সমিতির গঠনতন্ত্র অনুমোদন করা হয়।

একই সঙ্গে আহ্বায়ক কমিটির মেয়াদ শেষ হওয়ায়, অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী এবং সভায় উপস্তিতিদের দাবির ও মতামতের ভিত্তিতে আহ্বায়ক কমিটিকে সমন্নয় করে আগামী দুই বছরের জন্য ওপেন হাউজে সকলের প্রস্তাব ও সম্মতির উপর ভিত্তি করে প্রতিটা পদ নির্ধারন পুর্বক এই পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন, মো. খাইরুল ইসলাম, সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন তাহাজ্জাত হোসেন হিরু এবং সংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইঞ্জিনিয়ার আল মাহমুদ সুমন; এছাড়া সহ-সভাপতি, যুগ্ম সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পদে মোট ৩২ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

সমগ্র আলোচনা সভা ও কমিটি গঠনের কার্যক্রম পরিচালনা করেন দেবহাটা উপজেলা সমিতি, ঢাকা-এর সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ।

ইতমেধ্যে দেবহাটাবাসী নবনির্বাচিত কমিটির সকল নেতৃবৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাদের নেতৃত্বে ঢাকাস্থ দেবহাটা উপজেলার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ঐক্য ও কল্যাণমূলক কার্যক্রম আরও বেগবান হবে সবাই এই প্রত্যাশা ব্যাক্ত করেছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 7 2026 8

শহীদ মিনারে উদীচীর অনুষ্ঠানে অনুমতি বাতিল, চাপের অভিযোগ

বুধবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস কর্মসূচির মাত্র তিন দিন আগে বাংলাদেশ …