Home / এই দিন / কথাশিল্পী শওকত ওসমান ছিলেন গণমানুষের কণ্ঠস্বর
Sawkat+Osman+mbd

কথাশিল্পী শওকত ওসমান ছিলেন গণমানুষের কণ্ঠস্বর

মাস্টারি বিডি | শিমুল আহসান
সাহিত্যবিভাগ | ১৪ মে ২০১৯ | ৩১ বৈশাখ ১৪২৬

বাংলা সাহিত্যের বিশিষ্ট কথাশিল্পী ও শক্তিমান লেখক শওকত ওসমানের ২১তম মৃত্যুবার্ষিকী আজ ১৪ মে। সাহিত্যের বিভিন্ন ঘরানায় প্রায় ছয় দশক অত্যন্ত সাবলিলভাবে লেখালেখি করে তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করে গেছেন।
শওকত ওসমান ১৯১৭ সালের ২ জানুয়ারি অবিভক্ত বাংলার পশ্চিমবঙ্গের হুগলী জেলার সবল সিংহপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার প্রকৃত নাম শেখ আজিজুর রহমান। তার পিতার নাম শেখ মোহাম্মদ ইয়াহিয়া। ছাত্রজীবন থেকেই কথাশিল্পী শওকত ওসমান বৃটিশ শাসনবিরোধী ও বাঙালি জাতীয়তাবাদ, বাঙালি শিল্প, সাহিত্য-সংস্কৃতির বিভিন্ন ঘরানায় সাহিত্য চর্চা ও লেখালেখি করেন।

তিনি সরকারি চাকরি দিয়ে পেশাগত জীবনে প্রবেশ করেন। এমএ পাস করার পর কলকাতা সরকারী কমার্স কলেজে প্রভাষক হিসেবে যোগ দেন। ১৯৪৭ সালে চট্টগ্রাম কমার্স কলেজে প্রভাষক এবং পরবর্তীতে ঢাকা কলেজে শিক্ষকতা করেন এবং ১৯৭২ সালে এই কলেজ থেকে স্বেচ্ছায় অবসর নেন। এরপর লেখালেখিই ছিলো তাঁর পেশা। ছাত্রাবস্থায় তিনি কলকাতায় ‘কৃষক’ নামে একটি পত্রিকায় সাংবাদিকতা করেন।
১৯৪৭ সালে দেশভাগের পর তিনি ঢাকায় চলে আসেন। শুরু থেকেই তার গল্প ও উপন্যাসে সকল ধরনের অন্যায়, অবিচার, শোষণের বিরুদ্ধে গণমানুষের কথামালা এবং তাদের আশা-আকাঙ্ক্ষা উঠে আসে। ক্রমে পশ্চিমা শোষণের সমালোচনামূলক কথাসাহিত্যে তিনি বিপুল সৃষ্টিশীলতার স্বাক্ষর রাখেন। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী জান্তার অত্যাচার নির্যাতনের চিত্র তুলে ধরে তিনি লিখেন ‘জননী’ এবং ‘জাহান্নাম থেকে বিদায়’ দুটি উপন্যাস।
তিনি জীবিত থাকাকালেই ‘জননী’ উপন্যাস বিশ্বের অন্যতম সেরা প্রকাশনা সংস্থা প্যাংগুইন ইংরেজি ভাষায় প্রকাশ করে।
বাংলাদেশের একজন চিন্তক এই কথাসিাহিত্যিক বহুমুখী লেখক ছিলেন। তার প্রকাশিত উপন্যাস ১৬টি, গল্পগ্রন্থ ৩টি, প্রবন্ধগ্রন্থ ৩টি, নাটক ৪টি, রম্যরচনা ১টি, স্মৃতিকথা ১৫টি, অনুবাদ ১১টি, বিভিন্ন বিষয়ে সমগ্র ৭টি এবং অন্যান্য বিষয়ে ৯টি গ্রন্থ রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ গল্পগ্রন্থ হচ্ছে, ঈশ্বরের প্রতিদ্বন্দ্বী, মনিব ও তার কুকুর, জন্ম যদি তব বঙ্গে, সাবেক কাহিনী, জুনু আপা ও অন্যান্য গল্প, উপন্যাসের মধ্যে রয়েছে- জননী, ক্রীতদাসের হাসি, বনী আদম, রাজ উপাখ্যান, জাহান্নাম হতে বিদায়, পুরাতন খঞ্জর, জলাঙ্গী, দুই সৈনিক, নেকড়ে অরণ্যে।
সাহিত্যে অবদানের জন্য শওকত ওসমান বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কারসহ বেশকিছু পুরস্কার লাভ করেন।
১৯৯৮ সালের ১৪ মে খ্যাতিমান এই কথাশিল্পী ঢাকায় প্রয়াত হন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …

Leave a Reply

Your email address will not be published.