Home / উদ্যোগ / জোয়ারভাটার নদী মুক্তেশ্বরী
mukteshywri+river+mbd

জোয়ারভাটার নদী মুক্তেশ্বরী

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
প্রতিবেদন | ১৪ মে ২০১৯ | ৩১ বৈশাখ ১৪২৬

মুক্তেশ্বরী বা টেকা নদী বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যশোর জেলার একটি সর্পিলাকার নদী। নদীটির দৈর্ঘ্য ৪০ কিলোমিটার, গড় প্রস্থ ৪২ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক মুক্তেশ্বরী নদীর প্রদত্ত পরিচিতি নম্বর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের নদী নং৭৩।

mukteshywri+river+mbd-2

মুক্তেশ্বরী নদীটি যশোর জেলার মনিরামপুর উপজেলার কাশিমনগর এলাকার বাদিয়াতলা বিলাঞ্চল হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা একই জেলার যশোর সদর উপজেলা পেরিয়ে অভয়নগর উপজেলার পায়রা ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে হরি নদীতে নিপতিত হয়েছে। নদীটির বেশ কিছু স্থান এখন পানিশূন্য অবস্থায় থাকে। উজানের তুলনায় ভাটির দিক অধিক প্রশস্ত এবং ভাটিতে পানিপ্রবাহের মাত্রাও উজানের তুলনায় অধিক। নদীটি জোয়ার ভাটার প্রভাবে প্রভাবিত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.