Home / প্রকৃতি / অর্জুন ফুলের দিন
arjun+flwer+mbd-5

অর্জুন ফুলের দিন

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ১৫ মে ২০১৯ | ০১ জ্যৈষ্ঠ ১৪২৬

অর্জুন হচ্ছে টারমিনালিয়া গণের একটি সপুষ্পক উদ্ভিদ। এরা মধ্যম বা বৃহৎ আকৃতির বৃক্ষ, প্রায় ২০-২৫ মিটার উঁচু হতে পারে। মার্চ থেকে জুন মাসের ভিতরে এদের ফুল ফোটে।
অর্জুনের বৈজ্ঞানিক নাম Terminalia arjuna.।

arjun+flwer+mbd

বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা অর্জুনের আদি নিবাস। বাংলাদেশের অধিকাংশ অঞ্চলে অর্জুন গাছ কম-বেশি দেখা যায়। বিশেষত রাস্তার দুপাশে এবং চট্টগ্রাম ও সিলেটের বনাঞ্চলে প্রচুর জন্মে থাকে। আর্দ ও নাতিশীতোষ্ণ আবহাওয়া অর্জন গাছের জন্য উপযোগী। সাধারণত দো-আঁশ মাটিতে এ গাছটি ভালো হয়ে থাকে।

arjun+flwer+mbd-3

অর্জুন চাষের জন্য উপযুক্ত। গাছে বৈশাখ–আষাঢ় মাসে ফুল ফুটে এবং পৌষ –ফাল্গুন মাসে ফল পাকে। অর্জুনের বীজ থেকে চারা উৎপাদন করা যায়। সাধারণত মার্চ-এপ্রিল মাসে পরিপক্ক ফল হতে বীজ সংগ্রহ করা হয়।
অর্জুনের বাকল বাংলায় ঔষধি কাজে ব্যবহৃত হয়।

arjun+flwer+mbd-4

অর্জুন গাছের ছাল, পাতা ও ফল ভেষজ ওষুধ হিসেবে ব্যবহৃত হয়। অর্জুনের গাছের কাঠ বেশ শক্ত। একদা গরুর গাড়ির চাকা নির্মাণে অর্জুনগাছ ব্যবহৃত হতো। অর্জুনের বাকল থেকে হৃদরোগের ওষুধ, পাতার রস আমাশয় রোগের ওষুধ বানানো হয় এবং পাতা তসর রেশম পোকার খাদ্য।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 90900

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন …

Leave a Reply

Your email address will not be published.