Home / বিনোদন / নাটক / অই সংবাদকর্মীদের প্রতি এখনো বিরক্ত ফারিয়া!
shabnom+faria+mbd

অই সংবাদকর্মীদের প্রতি এখনো বিরক্ত ফারিয়া!

shabnom+faria+mbd-10 - Copy

মাস্টারি বিডি ।
ঢাকা । ০২ জুন ২০১৮ । ১৯ জ্যৈষ্ঠ ১৪২৪

বেশ কিছুদিন ধরেই বিয়ের গুঞ্জন শোনা যাচ্ছিল অভিনেত্রী শবনম ফারিয়ার। এরমধ্যে এশিয়াটিক জে ডব্লিউটির ব্র্যান্ড ম্যানেজার হারুনুর রশীদ অপুর সঙ্গে ফারিয়ার কিছু ছবি ভাইরাল হওয়ার পর সেই গুঞ্জন যখন তুঙ্গে- এবং বিভিন্ন গণমাধ্যমে যখন তাদের বিয়ে নিয়ে সংবাদ প্রকাশ করা হয়। ঠিক তখনই চটে যান অভিনেত্রী শবনম ফারিয়া।

shabnom+faria+mbd-7
ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। সেখানে অশ্লীল ও আপত্তিকর ভাষাও ব্যবহার করেছিলেন তিনি। পরে আবার একটি ফেসবুক পোস্টের মাধ্যমে সেদিনের স্ট্যাটাসের জন্য ক্ষমাও চাইলেন ফারিয়া।

ফারিয়া তার স্ট্যাটাসে লেখেন, ‘গতকাল সকালে রাগের মাথায় আমি একটি স্ট্যাটাস দিয়েছিলাম। কারণ, সকাল থেকে একের পর এক আমার কাছে ফোন আসছিল। এতে আমি খুব বিব্রত ও বিরক্ত হয়ে পড়ি। কাজে মনোযোগী হতে পারছিলাম না। ডিরেক্টর বিরক্ত হচ্ছিল, ডায়লগ ডেলিভারিতে সমস্যা হচ্ছিল, আত্মীয়-স্বজনরাও ফোন দেওয়া শুরু করেছে, সে সময় অনেকটা বাধ্য হই ফেসবুকে স্ট্যাটাস দিতে।

shabnom+faria+mbd-2
কিন্তু আমার লেখাটায় রাগের বসে দু-একটি নেগেটিভ শব্দ ব্যবহার হওয়ায় অন্যান্যদের উপর প্রভাব পড়েছে। এর জন্য আমি আন্তরিক দুঃখপ্রকাশ করছি। সে সময় আমি মাথা ঠান্ডা রেখে গুছিয়ে স্ট্যাটাস লিখতে পারিনি কিংবা সুযোগও হয়নি। আমি আগেও বলেছি এখনো বলছি, সংবাদকর্মী ও একজন শিল্পী একে অন্যের পরিপূরক।

shabnom+faria+mbd-9
তবে হ্যাঁ, যারা আমার বারবার অনুরোধের সত্ত্বেও নিউজটা শেয়ার করেছেন, রসিয়ে খবর প্রকাশ করেছেন আমি সত্যি তাদের প্রতি এখনো বিরক্ত।
আমার শুভাকাঙ্ক্ষীদের বলছি, পাশে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। দোয়া রাখবেন।’

সৌজন্যে : আমাদের সময়

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

30 6 26 223

বিড়ালের জন্য বিল্ডিংয়ে আলাদা সিঁড়ি আছে যে দেশে

মংগলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ | মাসস তোমরা অনেকেই হয়তো বিড়াল পোষো। অনেকে খাবার দাও …

Leave a Reply

Your email address will not be published.