Home / পরিবেশ / ৯০ ভাগ পানি দূষণ হয় উন্নয়নশীল দেশগুলোর বর্জ্য ও শিল্প বর্জ্যের কারণে
water+polution+world+mbd-4

৯০ ভাগ পানি দূষণ হয় উন্নয়নশীল দেশগুলোর বর্জ্য ও শিল্প বর্জ্যের কারণে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ৩০ জুলাই ২০১৭ । ১৫ শ্রাবণ ১৪২৪

উন্নয়নশীল দেশগুলোর বর্জ্য ও শিল্প বর্জ্যের কারণে ৯০ ভাগ পানি দূষণ হয়ে থাকে। বর্জ্য ও শিল্প বর্জ্যে সরাসরি নদ-নদীর পানিতে এবং পানির উৎসে গিয়ে মিশে পানি দূষণ হয় এবং পানির গুণগত মানও নষ্ট হচ্ছে। এসডিজির লক্ষ্য ৬ বাস্তবায়ন করতে হলে অবিলম্বে পানিতে বর্জ্য দূষণ বন্ধ করতে হবে।

শনিবার রাজধানীতে অনুষ্ঠিত ঢাকা পানি সম্মেলন ২০১৭- এ স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফিরোজ আহমেদ বাংলাদেশের পানির উপর এক প্রবন্ধে এই তথ্য তুলে ধরেন।

প্রবন্ধে আরো বলা হয়, বর্জ্য পানি শোধনের হার দক্ষিণ এশিয়ায় ১০ শতাংশ। এই হার ৫০ শতাংশে উন্নীত করলে পানি দূষণ সহনীয় মাত্রায় ফিরে আসবে। অতিরিক্ত পানি ব্যবহারের কারণে পানি দূষণের মাত্রা বেড়ে যায় বলেও জানানো হয়। প্রবন্ধে উন্মুক্ত মলত্যাগ বন্ধ করে শতভাগ স্যানিটেশন চালুর সুপারিশ করা হয়।

water+polution+world+mbd-6

ড. ফিরোজ আহমেদ প্রবন্ধে পানি দূষণের কারণ এবং এর সমাধানে বেশি কিছু সুপারিশও তুলে ধরেন। এই টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন পানি বিশেষজ্ঞ ড. আইনুন নিশাত। এই সেশনে দেশ- বিদেশি প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

ঢাকা পানি সম্মেলনের প্রথম দিনের মূল প্রবন্ধে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রায় নিরাপদ পানি, স্বাস্থ্যসম্মত পয়:নিষ্কাশন, পানি দূষণ হ্রাস, পানির গুণগত মান উন্নয়ন, পানির পরিমিত ব্যবহার ও সুপেয় পানির অভাব দূরীকরণ, সমন্বিত পানি ব্যবস্থাপনা, পানির জীববৈচিত্র্য ও বাস্তুসংস্থানের পরিবেশ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয়ক লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন সুপারিশ উঠে এসেছে।

প্রবন্ধে বলা হয়, জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে পানি দূষণের বিষয়টি সম্পর্কিত, শিল্প কারখানা, জনবসতি যেখানে বেশি সেখানকার পানি বেশি মাত্রায় দূষিত। পার্শ্ববর্তী দেশসমূহের চিত্রও একই রকম। এ থেকে পরিত্রাণে সমন্বিত পানিসম্পদ ব্যবস্থাপনা করতে হবে, যাতে নিরাপদ খাবার পানি, পানিসম্পদের টেকসই ব্যবহার ও স্বাস্থ্য সম্মত স্যানিটেশন নিশ্চিত হয়। দক্ষিণ এশিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার দেশসমূহ এই সম্মেলনে বিষয়গুলোতে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময় ও আলোচনার মাধ্যমে সমস্যা থেকে উত্তরণের পথ বের করে আনার বিষয়ে মতামত দেয়।

water+polution+world+mbd

এর আগে শনিবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা পানি সম্মেলনের উদ্বোধন করেন। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন ও পানি সম্পদ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ এই সম্মেলনে উপস্থিত ছিলেন।

আজ রবিবার ঢাকা ঘোষণার মাধ্যমে এই ‘ঢাকা পানি সম্মেলন-২০১৭’ শেষ হবে। এতে ২৩টি দেশের ৮৩ জন বিদেশী প্রতিনিধি অংশ গ্রহণ করছেন। ঢাকা পানি সম্মেলনে সাংবাদিকদের জন্য তথ্য অধিদপ্তর সোনারগাঁও হোটেলের একটি কক্ষে মিডিয়া কেন্দ্র স্থাপন করেছে। বিদেশী অতিথিরা আজ ধানমন্ডির জাতির পিতা বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করবেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.