Home / জাতীয় / হারিয়ে যাওয়া নদী : আলাই
alai+river+mbd-3

হারিয়ে যাওয়া নদী : আলাই

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
প্রতিবেদন । ২০ এপ্রিল ২০১৯ । ০৭ বৈশাখ ১৪২৬

আলাই বাংলাদেশের উত্তর-পশ্চিমাঞ্চলের গাইবান্ধা জেলার একটি নদী। নদীটির প্রকৃতি সর্পিলাকার। এর দৈর্ঘ্য ৪৪ কিলোমিটার, গড় প্রস্থ ৩৯ মিটার। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড বা “পাউবো” কর্তৃক আলাই নদীর প্রদত্ত পরিচিতি নম্বর উত্তর-পশ্চিমাঞ্চলের নদী নং ০৬।

alai+river+mbd-2
আলাই নদীটি গাইবান্ধা জেলার গাইবান্ধা সদর উপজেলার পৌরসভা এলাকায় প্রবহমান ঘাঘট নদী হতে উৎপত্তি লাভ করেছে। অতঃপর এই নদীর জলধারা একই জেলার গোবিন্দগঞ্জ উপজেলার রাখাল বুরুজ ইউনিয়ন পর্যন্ত প্রবাহিত হয়ে কাটাখালী নদীতে পতিত হয়েছে।

alai+river+mbd
মৌসুমি প্রকৃতির এই নদীতে সারাবছর পানিপ্রবাহ থাকে না। শুকনো মৌসুমে অর্থাৎ মার্চ-এপ্রিলের দিকে নদীটি পুরোপুরি শুকিয়ে যায়। গাইবান্ধা সদর উপজেলার ঘাঘট ও আলাই নদীর সংযোগস্থলে স্লুইসগেট নির্মাণ করা হয়েছে এবং এর দ্বারা পানির প্রবাহ নিয়ন্ত্রণ করা হয়। তবে বর্ষাকালে নদীটিতে স্বাভাবিকের চেয়ে পানির প্রবাহ অধিক মাত্রায় বৃদ্ধি পায় এবং তীরবর্তী অঞ্চলে বন্যা দেখা দেয়। তবে নদীর কোথাও ভাঙনপ্রবণতা পরিলক্ষিত হয় না।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.