Home / প্রকৃতি / চিট চিট সিট সিট ডেকে বেড়ায় বনমালী পাখি
banomali+bird+mbd-6

চিট চিট সিট সিট ডেকে বেড়ায় বনমালী পাখি

banomali+bird+mbd

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ঢাকা । ২০ এপ্রিল ২০১৯ । ০৭ বৈশাখ ১৪২৬

কালাকপাল বনমালী পাখির বৈজ্ঞানিক নাম Sitta frontalis.। ইংরেজি নাম Velvet-fronted Nuthatch.। কালোকপাল বনমালী বা নীলাভ কীটকুড়ানী Sittidae সিটিডি গোত্র বা পরিবারের অন্তর্গত Sitta সিটা গণের অন্তর্গত এক প্রজাতির মাঝারি বৃক্ষচর পাখি।

banomali+bird+mbd-2

বনমালী পাখিটি বাংলাদেশ, ভারত দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে দেখা যায়। সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস।

banomali+bird+mbd-3

বাংলাদেশ, ভারত, ভুটান, নেপাল, শ্রীলঙ্কা, মায়ানমার, লাওস, ব্রুনাই, কম্বোডিয়া, চীন, ইন্দোনেশিয়া, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম কালাকপাল বনমালীর মূল আবাস। এ প্রজাতিটির মোট পাঁচটি উপপ্রজাতির সন্ধান পাওয়া গেছে।

banomali+bird+mbd-4

কালাকপাল বনমালী লাল ঠোঁটের ছোট নীলচে পাখি। প্রাপ্তবয়স্ক পাখির পিঠ বেগুনি-নীল; ওড়ার পালক কালচে, আগাসমেত কালচে নীল। থুতনি ও গলার মাঝখানটা সাদা। দেহতলের অবশেষ হালকা, কিছুটা পীত বাদামি। কপাল মখমল কালো, যার সঙ্গে চোখের সামনে-পেছনের কালো মোটা দাগ মিলেছে।

banomali+bird+mbd-7

স্ত্রীপাখির এ কালো দাগ নেই। স্ত্রী ও পুরুষ পাখির উভয়ের চোখ ও চোখের বলয় হলুদ। বলিষ্ঠ লালচে ঠোঁটের ওপরের অংশের প্রান্তদেশ বাদামি, পা ও পায়ের পাতা পাটকিলে বাদামি। পায়ের তল কমলা-হলুদ। অপ্রাপ্তবয়স্ক পাখির ঠোঁট কালচে ও অপেক্ষাকৃত অনুজ্জ্বল ধূসর দেহতলে কমলা পীতাভের আভা থাকে।

banomali+bird+mbd-5

কালাকপাল বনমালী প্রধানত প্যারাবনে বিচরণ করে। পাতাঝরা ও চিরসবুজ বনেও দেখা যায়। সচরাচর জোড়ায় বা ছোট পারিবারিক দলে বিচরণ করে। সাধারণত উড়ে এসে বসে গাছের প্রধান কাণ্ডে। বনের ভেতর থেকে উড়ে এসে কাণ্ডের বাকল ও গাছের পুরোনো বড়, শেওলাঢাকা ডালের বুকে হেঁটে এরা ঠুকরে খাবার খায়। খুব দ্রুত সময়ে লাফিয়ে লাফিয়ে গাছের কাণ্ডের পোকা খেয়ে উড়ে গিয়ে বসে অন্য এক গাছের কাণ্ডে। গাছের গা আঁকড়ে থাকতে ও ওপরে-নিচে চলাচলে এরা অত্যন্ত পটু। সাধারণত খাবারের সময় চিট চিট বা সিট সিট শব্দ করে ডেকে বেড়ায়।

banomali+bird+mbd-8

এরা গ্রীষ্মকালে অর্থাৎ জানুয়ারি থেকে মে মাসে গাছের ফোকরে শ্যাওলা, পশম ও পালক বিছিয়ে ছোট বাসা বানায়। দুই থেকে ছয়টি লালচে ছোপযুক্ত সাদা ডিম পাড়ে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.