Home / প্রকৃতি / হিজল ফুলে মিষ্টি মাদক ঘ্রাণ
hijol+flower+mbd-4

হিজল ফুলে মিষ্টি মাদক ঘ্রাণ

hijol+flower+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ২১ এপ্রিল ২০১৯ । ০৮ বৈশাখ ১৪২৬

হিজল ফুল ফোটে বৈশাখ-জ্যৈষ্ঠ মাসে। হিজল ফুল দেখতে খুবই সুন্দর। হালকা গোলাপি রঙের অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফোটে। গভীর রাতে ফুল ফোটে, সকালে ঝরে যায়। ফুলে একধরনের মিষ্টি মাদকতাময় গন্ধ আছে।

hijol+flower+mbd-5

হিজল মাঝারি আকারের ডালপালা ছড়ানো দীর্ঘজীবি গাছ। এর সংস্কৃত নাম নিচুল। এ ছাড়া জলন্ত, নদীক্রান্ত এসব নামেও হিজলগাছ পরিচিত।

hijol+flower+mbd

বাকল ঘনছাই রঙের ও পুরু। হিজলের বিষাক্ত অংশ হলো ফল, যা মারাত্মক বমনকারক। হিজলের বৈজ্ঞানিক নাম Barringtonia acutangula,।

hijol+flower+mbd-3

হিজল গাছের আদি নিবাস বাংলাদেশ, দক্ষিণ এশিয়া, মালয়েশিয়া ও অস্ট্রেলিয়া।

hijol+flower+mbd-6

হিজল মাঝারি ধরনের। ডালপালার বিস্তার চারদিকে। সাধারণত জলজ কাদা, পানিতে এই গাছ জন্মে। বীজ থেকে গাছ হয়। উচ্চতা ১০ থেকে ১৫ মিটার।

hijol+flower+mbd-8

হিজলগাছের প্রাণশক্তি প্রবল। বন্যার পানি কিংবা তীব্র খরাতেও টিকে থাকে। এমনকি পানির নিচে কয়েক মাস নিমজ্জিত থাকলেও হিজলগাছ বেঁচে থাকে। তাই হাওর অঞ্চলে এ গাছের ডাল মাছের অভয়রাণ্য তৈরিতে ব্যবহৃত হয়।

hijol+flower+mbd-7

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.