Home / আন্তর্জাতিক / স্পাইডারম্যানের স্রষ্টা স্ট্যান লি না ফেরার দেশে
spaiderman+mbd

স্পাইডারম্যানের স্রষ্টা স্ট্যান লি না ফেরার দেশে

মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
সাহিত্য ডেস্ক । ১৩ নভেম্বর ২০১৮ । ২৯ কার্তিক ১৪২৫

কালজয়ী সব কমিক্সের স্রষ্টা, আমেরিকান লেখক ও যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ কমিক্স প্রকাশনা প্রতিষ্ঠান মার্ভেল কমিকসের সাবেক প্রেসিডেন্ট স্ট্যান লি মারা গেছেন। তার বয়স হয়েছিল ৯৫ বছর।

spaiderman+mbd-4

লির পারিবারিক আইনজীবীর উদ্ধৃতি দিয়ে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলসের সেডার সিনাই মেডিকেল সেন্টারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন লি।

তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়াসহ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।
১৯৬০ সাল থেকে মার্বেল কমিক্স লেখা শুরু হয় স্ট্যান লির। স্পাইডারম্যান, এক্সম্যান, হাল্ক, আয়রনম্যান, ডক্টর স্ট্রেঞ্জের মতো সব চরিত্রের স্রষ্টা তিনি। শুধু লেখালেখি নয়, এমসিইউ ফিল্মে ক্যামিওর চরিত্রে অভিনয় করেন লি।

spaiderman+mbd-2

মার্ভেল কমিক্স মূলত অনিমানবীয় চরিত্র স্পাইডারম্যান, এক্স-ম্যান, ফ্যান্টাস্টিক ফোর, আয়রনম্যান, দ্য হাল্ক, থর, ক্যাপ্টেন আমেরিকা এবং ডেয়ারডেভিল ইত্যাদি চরিত্রের জন্য বিখ্যাত।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.