Home / ফটো গ্যালারি / ‘নিঃশব্দতার শহর’
amitav+reza+mbd

‘নিঃশব্দতার শহর’

amitav+reza+mbd-2

মাস্টারি বিডি । আবু হাসান
সাহিত্য ডেস্ক । ১৩ নভেম্বর ২০১৮ । ২৯ কার্তিক ১৪২৫

জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। ‘আয়নাবাজি’ সিনেমাটি দিয়ে তিনি দর্শক খরায় ধুঁকতে থাকা সিনেমাহলে ভিড় ফেলে দিয়েছিলেন। জনপ্রিয়তার তুঙ্গে থাকা এ নির্মাতা ঘোষণা দিয়ে রেখেছেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘রিকশাগার্ল’ নির্মাণের। বক্স অফিস কাঁপানো ‘আয়নাবাজি’ খ্যাত অমিতাভ রেজার এবার অভিষেক হচ্ছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে।
ছোট সিনেমাটির নাম ‘নিঃশব্দতার শহর’। এতে প্রধান চরিত্রে অভিনয় করছেন শিশুশিল্পী ঋদ্ধি।

অমিতাভ রেজা জানান, একজন শিশু-গৃহপরিচারিকার দিনযাপন ও জগত নিয়ে গড়ে উঠেছে ‘নিঃশব্দতার শহর-এর গল্প।

amitav+reza+maker+mbd-3

গল্পটি অমিতাভ রেজা গত সাত-আট বছর ধরে সঙ্গে নিয়ে ঘুরছেন। এখন ভিডিও শেয়ারিং সাইট আইফ্লিক্সের জন্য এটি নির্মাণ করতে পেরে তিনি হালকা বোধ করছেন।

অমিতাভ রেজা বলেন, নিজেদের মতো করে গল্প বলার যে স্বাধীনতা আইফ্লিক্স অবারিত করেছে, এটা নিঃসন্দেহে সম্ভাবনাময় প্রয়াস। নির্মাতা হিসেবে সত্যি খুব উজ্জীবিত বোধ করছি।’

‘নিঃশব্দতার শহর’-এর শুটিং শেষ। শীঘ্রই আইফ্লিক্সে মুক্তি দেয়া হবে ছবিটি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 444444

ব্যাটারিচালিত রিকশা ব্যবস্থাপনায় হচ্ছে সমন্বিত নীতিমালা

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা ও ইউনিয়ন …

Leave a Reply

Your email address will not be published.