Home / খেলা / স্পন্সরহীন বাংলাদেশ দলের টেস্ট জার্সি
1701158634_gaabjxyaiaaowmq-1

স্পন্সরহীন বাংলাদেশ দলের টেস্ট জার্সি

মাস্টারি সংবাদ | রিপোর্টার
খেলা | ২৮ নভেম্বর ২০২৩ | ১৩ অগ্রহায়ণ ১৪৩০

বিশ্বকাপের ব্যর্থতার পর আবার মাঠে নেমে পড়ল বাংলাদেশ। তবে সাদা বলের ক্রিকেট নয়। দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুই টেস্টের সিরিজ়। শাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল, এই মুহূর্তে বাংলাদেশ দলের কোনও স্পনসর নেই। সম্পূর্ণ সাদা জার্সিতে রয়েছে শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতীক।

বিশ্বকাপের ব্যর্থতায় দুর্দিন বাংলাদেশের ক্রিকেটে। যে বহুজাতিক সংস্থা বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের স্পনসর ছিল, তারা সরে গিয়েছে। তারা আর জাতীয় দলের পিছনে টাকা খরচ করতে রাজি নয়। সূত্রের খবর, বাংলাদেশ জাতীয় দলের একের পর এক ব্যর্থতাতেই সংশ্লিষ্ট সংস্থাটির কর্তারা আগ্রহ হারিয়েছেন। সে কথা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কর্তাদের জানিয়েও দিয়েছেন তাঁরা। তাই বাংলাদেশের ক্রিকেট দলের জার্সি থেকেও মুছে ফেলা হয়েছে সংস্থাটির নাম এবং প্রতীক।

বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এখন সে দেশের জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত। শাসক দল আওয়ামী লিগের সাংসদ এ বারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর তিনি সম্ভবত জাতীয় দলের স্পনসর পাওয়ার ব্যাপারে নতুন কোনও সংস্থার সঙ্গে আলোচনায় বসবেন। তাই আপাতত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল স্পনসরহীন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …