মাস্টারি সংবাদ | রিপোর্টার
খেলা | ২৮ নভেম্বর ২০২৩ | ১৩ অগ্রহায়ণ ১৪৩০
বিশ্বকাপের ব্যর্থতার পর আবার মাঠে নেমে পড়ল বাংলাদেশ। তবে সাদা বলের ক্রিকেট নয়। দেশের মাটিতে নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে মঙ্গলবার থেকে শুরু হয়েছে দুই টেস্টের সিরিজ়। শাকিব আল হাসানের অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। তবে সব থেকে গুরুত্বপূর্ণ হল, এই মুহূর্তে বাংলাদেশ দলের কোনও স্পনসর নেই। সম্পূর্ণ সাদা জার্সিতে রয়েছে শুধু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতীক।
বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন এখন সে দেশের জাতীয় নির্বাচন নিয়ে ব্যস্ত। শাসক দল আওয়ামী লিগের সাংসদ এ বারের নির্বাচনেও প্রার্থী হয়েছেন। নির্বাচন পর্ব মিটে যাওয়ার পর তিনি সম্ভবত জাতীয় দলের স্পনসর পাওয়ার ব্যাপারে নতুন কোনও সংস্থার সঙ্গে আলোচনায় বসবেন। তাই আপাতত বাংলাদেশের জাতীয় ক্রিকেট দল স্পনসরহীন।
সূত্র : আনন্দবাজার পত্রিকা
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম