Home / জাতীয় / সৌদিতে ১১ বাংলাদেশি ও ভারতীয়র আগুনে পুড়ে মৃত্যু
Najran+farm+fire.+dies+11+mbd

সৌদিতে ১১ বাংলাদেশি ও ভারতীয়র আগুনে পুড়ে মৃত্যু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৩ জুলাই ২০১৭ । ২৯ আষাঢ় ১৪২৪

সৌদি আরবের জানালা বিহীন একটি বাড়িতে অগ্নিকান্ডের ফলে ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে বুধবার বাংলাদেশীসহ ১১ অভিবাসী শ্রমিকের মৃত্যু হয়েছে। সৌদি কর্তৃপক্ষের বরাত দিয়ে এএফপি একথা জানায়।

খবরে বলা হয়, পুরাতন ওই বাড়িতে আগুন লাগার পর অগ্নি নির্বাপক কর্মীরা পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে জানালা না থাকায় বাতাস প্রবেশ করতে না পারায় ইতোমধ্যেই ওই ১১জন মারা যায় এবং আহত হয় ৬জন।

সৌদির সিভিল ডিফেন্সের এক টুইটে বলা হয়েছে, “অগ্নিনির্বাপনকর্মীরা একটি পুরাতন বাড়ির আগুন নিয়ন্ত্রণে আনে, যেখানে বাতাস চলাচলের জন্য জানালা ছিল না। ধোঁয়ায় দম বন্ধ হয়ে ১১ জন মানুষ মারা গেছেন এবং অপর ৬জন আহত হয়েছেন।”

হতাহতদের সবাই বাংলাদেশ ও ভারতের নাগরিক বলে সিভিল ডিফেন্সের তথ্য।

২০১৫ সালের পরিসংখ্যান অনুযায়ী সৌদি আরবে ৯০ লাখ বিদেশি কর্মরত রয়েছে। তাদের বেশিরভাগ দক্ষিণ এশিয়া থেকে আগত।

সৌজন্যে : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 9 26 6666

রাষ্ট্রপতির সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ । মাসস রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published.