মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৫ ডিসেম্বর ২০১৬ । ২১ অগ্রহায়ণ ১৪২৩
কাঁধের অস্ত্রোপচার করিয়ে আসা বাঁহাতি পেসার মুস্তাফিজের ব্যাপারে গতকাল সুখবরই শুনিয়েছেন বিসিবির জ্যেষ্ঠ চিকিৎসক দেবাশীষ চৌধুরী, গতকাল সকালের প্র্যাকটিস সেশনে মুস্তাফিজ বোলিং করেছে। ৮০-৯০ ভাগ এফোর্ট দিয়ে বোলিং করেছে সে। অগ্রগতি দেখে ট্রেনার মারিও ভিল্লাভারায়েন খুবই খুশি। আনন্দের বিষয় হচ্ছে কোনো সমস্যা ছাড়াই ৮০-৯০ ভাগ এফোর্ট দিয়ে বোলিং করতে পারছে। তিনি আশাবাদী নিউজিল্যান্ডের আগে অস্ট্রেলিয়ায় কন্ডিশনিং ক্যাম্প চলাকালে অবস্থার আরো উন্নতি হবে মুস্তাফিজের। ম্যাচে নামলে পরে শতভাগ ফিটনেসের ব্যাপারটি বোঝা যাবে। সে সুযোগও আছে, অস্ট্রেলিয়ায় দুটি প্রস্তুতি ম্যাচ রয়েছে বাংলাদেশের।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম