Home / ফটো গ্যালারি / সিইসির বক্তব্য কৌশলও হতে পারে : ওবায়দুল কাদের
obaidul+kader+solar+16+mbd

সিইসির বক্তব্য কৌশলও হতে পারে : ওবায়দুল কাদের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ অক্টোবর ২০১৭ । ০১ কার্তিক ১৪২৪

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন- বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে দেশে ‘বহুদলীয় গণতন্ত্রের পুনঃপ্রতিষ্ঠাতা’ বলা প্রধান নির্বাচন কমিশনাররের (সিইসি) দলটিকে নির্বাচনে নিয়ে আসার কৌশলও হতে পারে।

আজ সোমবার রাজধানীর ‘কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে’ বিশ্ব খাদ্য দিবস-২০১৭ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের একথা বলেন।

রোববার বিএনপির সঙ্গে সংলাপে বসে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রশংসা করেন সিইসি কেএম নুরুল হুদা।

ওই বক্তব্যের জন্য সিইসির পদত্যাগ দাবি করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী। সকালে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসার আড়াই ঘণ্টা পর বেরিয়ে এসে তিনি এ দাবি জানান। সিইসি’র ওই বক্তব্যের প্রতিবাদে তারা সংলাপ বর্জন করেছেন বলেও দাবি করেন কাদের সিদ্দিকী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় মঞ্চে এ বিষয়ে সাংবাদিকরা চিরকুট পাঠালে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধান নির্বাচন কমিশনার জিয়াকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বলেছেন, তিনি এটি ভেতরে বলেছেন, তিনি কোন প্রেস ব্রিফিং করেননি।’

‘প্রধান নির্বাচন কমিশনার কী বলেছেন তা নিশ্চিত হওয়ার প্রয়োজন রয়েছে’ জানিয়ে কাদের বলেন, ‘আওয়ামী লীগেরও সংলাপ আছে, এ বিষয়ে নিশ্চিত হতে হবে, তিনি আসলে কী বলেছেন। এ নিয়ে তার সাথে কথা বলার সুযোগ আছে।’

ওবায়দুল কাদের বলেন, ‘সংলাপের পর বিএনপিও খুব আশাবাদী। দীর্ঘদিন পর মির্জা ফখরুলের বিষণ্ণ মুখে খুব খুশি খুশি ভাব দেখা গেছে, এই আশাবাদী ভাবটা যেন আগামী নির্বাচন পর্যন্ত থাকে।’

তিনি আরো বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচন কমিশনের কাছে নিরপেক্ষতা আাশা করে, যেটা বাংলাদেশের জনগণের প্রত্যাশা।’

ইসি রাজনৈতিক বক্তব্য দিয়ে নিজেদের নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করুক আওয়ামী লীগ তা চায় না বলেও জানান এ নেতা।

সৌজন্যে : সমকাল

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 4

বন্যায় ৭ জেলায় ক্ষতিগ্রস্ত ১০ লাখ মানুষ, নিহত ৫১

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস দেশের বিভিন্ন এলাকায় টানা অতিবৃষ্টি, পাহাড়ি …

Leave a Reply

Your email address will not be published.