নাটক | ১৪ সেপ্টেম্বর ২০২৩ | ৩০ ভাদ্র ১৪৩০

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেত্রী সাবিলা নূর। জ্বরে আক্রান্ত হলেও বাসাতেই চিকিৎসা নিচ্ছিলেন এই অভিনেত্রী। তবে মঙ্গলবার অবস্থার অবনতি হলে তাকে রাজধানীর মহাখালীর একটি হাসপাতালে নেওয়া হয়। এখন সাবিলা নূরের শারীরিক অবস্থা তুলনামূলক ভালো।
সাবিলা নূর ২০১৪ সাল থেকে মডেলিংয়ের মাধ্যমে অভিনয় জগতে প্রবেশ করেন। তার জনপ্রিয় বিজ্ঞাপনগুলোর মধ্যে রয়েছে গ্রামীণফোন, নেসক্যাফে, প্রাণ ফিট ইত্যাদি। সাবিলা অনেক জনপ্রিয় টেলিফিল্ম, নাটক, মডেলিং ও বিজ্ঞাপনে কাজ করেছেন।
সূত্র: কালের কণ্ঠ | ছবি : ইন্টারনেট
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম