Home / খেলা / সাকিবের বিধি আপাতত বাম
b0280b55a3f26ce6cddd026a83eb2ea5-5a92a265b327c

সাকিবের বিধি আপাতত বাম

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৩ মার্চ ২০১৮ । ১৯ ফাল্গুন ১৪২৪

shakib-5a9a60b38b59e

ছবি-সমকাল

আঙুলে চোটের কারণে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট টিটোয়েন্টি সিরিজে খেলতে পারেননি সাকিব আশাছিলো শ্রীলঙ্কার নিদাহাস ট্রফিতে ফিরবেন। সেটিও হচ্ছে না। বিধিবাম! সাকিবের পরিবর্তে দলে ডাক পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটসম্যান লিটন দাস

ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাঁ হাতের আঙুলে পাওয়া চোটের জায়গাটিতে ১০টি সেলাই খোলা হলেও এখনও ব্যথা রয়েছে। থাইল্যান্ডের বিশেষজ্ঞ অর্থোপেডিক চিকিৎসক পরীক্ষা করে জানিয়েছিলেন, অন্তত দুই সপ্তাহ ফিজিওথেরাপি নিতে হবে সাকিবকে। ব্যাংককে থেকেই থেরাপি নেওয়ার পরামর্শ দিয়েছিলেন থাই চিকিৎসক। তবে শেষ পর্যন্ত তার দেশে ফেরার সিদ্ধান্ত হয়। গত বুধবার রাতে ব্যাংকক থেকে ঢাকায় ফেরেন সাকিব এবং এখানেই আগামী এক সপ্তাহ থেরাপি নেবেন

আগামী মার্চ থেকে কলম্বোয় শুরু হচ্ছে নিদাহাস ট্রফি। বিসিবি আশা করেছিল সাকিব দলের সঙ্গে যাবেন। কিন্তু তার যাওয়া হচ্ছে না। রোববার শ্রীলঙ্কার উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশ ক্রিকেট দল। দলকে নেতৃত্ব দেবেন মাহমুদউল্লাহ রিয়াদ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.