Home / জীবনশৈলী / শীতকালের সানগ্লাস ট্রেন্ড : মানতে হবে কিছু নিয়ম
sunglasstrendsamitabhmbd-8

শীতকালের সানগ্লাস ট্রেন্ড : মানতে হবে কিছু নিয়ম

শুধু গরম কালে রোদের তীব্রতা এড়াতেই রোদ চশমা পরতে হয়, এই ধারণাটি ভুল। শীতকালেও রোদ চশমা দরকার…

মাস্টারি বিডি ডটকম । শেখ নজরুল
ঢাকা । ০৫ ডিসেম্বর ২০১৬ । ২১ অগ্রহায়ণ ১৪২৩

শীতকালে কিন্তু সানগ্লাস পরাটা একটা ট্রেন্ড। হাল সময়ের তারুণ্য তো বটেই। তারপর দেশের শোবিজ অঙ্গন থেকে শুরু করে বলিউডি স্টার, হলিউডি তারকা- সবারই চোখে শোভা পাচ্ছে বাহারি সানগ্লাস। ফ্যাশন সচেতনদের সৌন্দর্যের মাত্রা অনেকখানি বাড়িয়ে দেয় এই সানগ্লাস।

sunglasstrendsmbd-5-1

কিন্তু এই সানগ্লাস কেনার আগেই কয়েকটা জিনিস একটু খেয়াল রাখা দরকার। কারণ সানগ্লাস ভুলভালভাবে পরলে এর মারাত্মক প্রভাব পড়তে পারে চোখে। আর আগে থেকেই যদি আপনার চোখে চশমা থাকে, তাহলেও কিন্তু আপনার চশমা কেনা নিয়ে সাবধান হওয়া উচিত।

ব্র্যান্ড :‌ মাথায় রাখবেন, সস্তায় স্টাইল বাড়াতে রোদ চশমা কেনাটা কাজের কথা নয়। চশমার নানা রকম ধরন আছে। দাম দিয়ে রোদ চশমা কেনাটাই উচিত। ব্রান্ডেড কিনলে যদি চশমা পরার পর আপনার চোখে অসুবিধা হয়, তাহলে বদলেও নিতে পারবেন সহজে।

চিকিৎসকের পরামর্শ :‌ রোদ চশমা নেয়ার আগে চিকিৎসকের পরামর্শ নেয়া খুব দরকার। তাই আগে চিকিৎসকে জিজ্ঞাসা করে নিন কি ধরনের চশমা আপনার চোখের জন্য ভাল। তারপরেই কিনুন।

শীতকালেও দরকার :‌ শুধু গরম কালে রোদের তীব্রতা এড়াতেই রোদ চশমা পরতে হয়, এই ধারণাটি ভুল। শীতকালেও রোদ চশমা দরকার। কারণ, সূর্যের আলো আটকানোর পাশপাশি, বাতাসে ভাসমান নানা ধূলিকণা থেকেও চশমা রক্ষা করে আপনার চোখকে।

sunglasstrendsashmbd-8

সঠিক পাওয়ার :‌ আপনার চোখে পাওয়ার থাকলে, সেই নির্দিষ্ট পাওয়ারের রোদ চশমা পরা দরকার। ভুলেও দোকান থেকে কিনে চোখে লাগিয়ে ঘুরবেন না। এতে ক্ষতি হবে আপনার চোখের।

অনলাইনে চশমা কেনা :‌ অনলাইনে রোদ চশমা কিনতেই পারেন। কিন্তু কেনার আগে মনে রাখবেন- চোখে দেওয়ার আগে একবার চেনা দোকান বা চিকিৎসককে দেখিয়ে নেয়া খুব দরকার। সেটি আপনার চোখের জন্য উপযুক্ত কিনা, সেটা জেনে নেয়াই বুদ্ধির কাজ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

7 25 25 11

নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে ৮.২৯ শতাংশ

ঢাকা, রবিবার ০৭ ডিসেম্বর ২০২৫ মাসস চলতি বছরের নভেম্বর মাসে দেশে মূল্যস্ফীতি সামান্য বেড়েছে। বাংলাদেশ পরিসংখ্যান …

Leave a Reply

Your email address will not be published.