Home / এই দিন / শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি
CHT

শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি

মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
শান্তিচুক্তি | ২ ডিসেম্বর ২০২৩ | ১৭ অগ্রহায়ণ ১৪৩০

নানা আয়োজনে জেলার দীঘিনালায় পার্বত্য শান্তিচুক্তির ২৬তম বর্ষপূর্তি পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সেনাবাহিনীর দীঘিনালা জোনের আয়োজনে সকালে উপজেলা লারমা স্কয়ার থেকে সকল সম্প্রদায়ের লোকজনের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি জোন ক্যান্টিন এলাকায় গিয়ে শেষ হয়।

শোভাযাত্রার নেতুত্ব দেন জোন অধিনায়ক লে. কর্ণেল রুমন পারভেজ পিএসসি।

এসময় সঙ্গে ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান হাজি মোহাম্মদ কাশেম, ভাইস চেয়ারম্যান মোস্তফা কামাল মিন্টু, নারী ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান।জোন অধিনায়ক বলেন, পার্বত্য শান্তিচুক্তির ২৬ বছর পূর্ণ হয়েছে। বিগত সময়ে পার্বত্য চট্টগ্রামে শান্তি, সম্প্রীতি ও উন্নয়নের লক্ষ্যে দীঘিনালা সেনা জোন সবসময় এ অঞ্চলের সকল সম্প্রদায়ের মানুষের শান্তি, নিরাপত্তা ও সহযোগিতা প্রতিষ্ঠার কাজে এগিয়ে এসেছে, ভবিষ্যতেও সকলের সহযোগিতায় দীঘিনালা সেনা জোনের এমন কার্যক্রম অব্যাহত থাকবে।উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. কাশেম বলেন, ১৯৯৭ সালের ২ ডিসেম্বর পার্বত্য শান্তিচুক্তি স্বাক্ষরিত হয়েছিল।

শান্তিচুক্তির পরবর্তীতে পার্বত্য অঞ্চলে শান্তি, সম্প্রীতির পাশাপাশি ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে। যার উদাহরণ দীঘিনালায় দৃশ্যমান ব্যাপক উন্নয়ন।

এছাড়াও দিবসটি উপলক্ষে দীঘিনালা সেনা জোন কতৃক ১নং কবাখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। এছাড়া মানিকছড়ি হেডম্যান পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরীব ও দুস্থ মানুষের মাঝে বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পেইন, ওষুধ বিতরণ ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

19 4 24 7

সংসদের কেনাকাটায় হরিলুট

ঢাকা, রবিবার ১৯ এপ্রিল ২০২৬ মাসস মাত্র ৪ হাজার টাকার ব্যাগের দাম ধরা হয়েছে ৩৪ হাজার …