মাস্টারি সংবাদ | নিজস্ব প্রতিবেদক
পরিবেশ | ৩ ডিসেম্বর ২০২৩ | ১৮ অগ্রহায়ণ ১৪৩০
ভূমিকম্পের সময় অবশ্য করণীয় জরুরি নির্দেশনা
* প্রথম ঝাঁকুনির সাথে সাথে দ্রুত খোলা জায়গায় আশ্রয় নিতে হবে।
* রুম বা ঘর থেকে বের হওয়া অথবা সিড়িঁ দিয়ে নামার সময়ে আশপাশের লোকজনকে জরুরিভিত্তিতে উচ্চ স্বরে ঘর থেকে বের হতে বলতে হবে।
* ভূমিকম্প শেষ হওয়ার পরও অন্তত ত্রিশ মিনিট খোলা জায়গা বা রাস্তায় থাকতে হবে, কেননা ভূমিকম্পের বৈশিষ্ট্য অনুযায়ী আধা ঘণ্টার মধ্যে পুনরায় ‘আফটার শক’ ভূমিকম্প হতে পারে।
* বের না হতে পারলে, পাকা বাড়ি হলে শক্ত কলামের গোড়ায় আশ্রয় নিন অথবা শক্ত খাট বা টেবিলের নিচে বসে থাকতে হবে।
* যদি বাইরে থাকেন, ফাঁকা জায়গায় অবস্থান নিতে হবে।
* গাছ-পালা, ভবন ও লাইট পোস্ট থেকে দূরে থাকতে হবে।
* ভূকম্পনের সময় বর্ণিত যে কোনো এক স্থানে বসে হাঁটুকে কোলের কাছে এনে মাথা গোড়ালির উপর রেখে হাত মাথার পিছনে দিয়ে অবস্থান করতে হবে।
* অনতিবিলম্বে বৈদ্যুতিক ও গ্যাসের সুইচ বন্ধ করে দিতে হবে।
* সাথে কিছু নেওয়ার জন্য অযথা সময় নষ্ট করা যাবে না, মনে রাখতে হবে, জিনিস-পত্রের চেয়ে জীবনের মূল্য অধিক।
* ভূমিকম্প চলাকালে লিফট, ওভারব্রিজ ও আন্ডারপাস ব্যবহার করবেন না।
* গাড়িতে থাকলে চালককে গাড়ি থামিয়ে রাখতে বলতে হবে। সেতু পার হওয়া যাবে না।
* কোনো অবস্থায় তাড়াহুড়া করা যাবে না। দুর্ভাগ্যবশত ধ্বংসস্তূপে আটকে পড়লে, সাহস রাখতে হবে। কেননা উত্তেজনা ও ভয়ে অধিকতর ক্ষতিকর হতে পারে। মনে রাখতে হবে, মানুষ মানুষের জন্য, তাই বিলম্ব হলেও উদ্ধারকারী দল আসবেই। আর সৌভাগ্যবান কাছে মোবাইল থাকলে, তা দিয়ে অবস্থান জানিয়ে দিতে হবে।
* ভূমিকম্পে আহতদের জন্য সম্মিলিতভাবে জরুরি চিকিৎসার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।
* ভবিষ্যৎ পরিকল্পনার আওতায় বাড়ি বানানোর প্রাক্কালে সরকারি ইমারত নির্মাণ কোড এবং ভূমিকম্প সহনশীল মার্কেলিং স্কেলে ইনটেনসিটি মাত্রা মাথায় রেখে বাড়ি নির্মাণ করতে হবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম