Home / প্রকৃতি / রজনীগন্ধার সুবাস
rajanigandha+mbd-6

রজনীগন্ধার সুবাস

rajanigandha+mbd-2

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০২ ফেব্রুয়ারি ২০১৯ । ২০ মাঘ ১৪২৫

অত্যন্ত মোহজাগানিয়া ফুল রজনীগন্ধা। সবচেয়ে জনপ্রিয় ফুলগুলির মধ্যে রজনীগন্ধা সেরা।

rajanigandha+mbd-9

সামাজিক ও অন্যান্য অনুষ্ঠানে এবং ফুলদানী সাজাবার কাজে সাদরে ব্যবহৃত হয় রজনীগন্ধা। এছাড়া এফুলের নির্যাস হতে সুগন্ধিও তৈরি হয়ে থাকে।

rajanigandha+mbd-7

রজনীগন্ধার সুবাস মানুষের মনে প্রশান্তি আনে। বিশেষ করে রাতের বেলা এর আবেদনময়ী ঘ্রাণ পাগল করে তোলে। এ ফুল সচরাচর সাদা হওয়ায় বাগানের শোভা বাড়িয়ে তোলে।

rajanigandha+mbd-5

সারা বছরই বাজারে এ ফুলের চাহিদা থাকে আর সারা বছরই এ ফুল চাষ হয়ে থাকে। তবে শীতকালে কিছুটা কম ফোটে। রজনীগন্ধার কন্দ লাগিয়ে বংশবৃদ্ধি করা হয়। মার্চ-এপ্রিল মাস কন্দ লাগানোর উপযুক্ত সময়।

rajanigandha+mbd-4

রজনীগন্ধার কয়েকটি জাত দেখতে পাওয়া যায় ৷ যেমন: সিঙ্গেল, সেমি-ডবল, ডবল, ভ্যারিগেটেড জাত৷

rajanigandha+mbd-3

এছাড়া আরো কয়েকটি জাতের বাণিজ্যিক নাম হলো- সিগল জাত, পার্ল, বম্বে, ক্যালকাটা, সিংগল মেক্সিকান, ডবল পার্ল।

rajanigandha+mbd

যে সব জাতের ফুলের পাপড়ি একটি সারিতে থাকে সে সব জাতগুলি সিঙ্গেল শ্রেণীভুক্ত। একসারি পাপড়িযুক্ত সিঙ্গেল জাতের রজনীগন্ধায় গন্ধ বেশি।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.