Home / প্রকৃতি / শুমচা দেখার সৌভাগ্য !
shumcha+bird+mbd-5

শুমচা দেখার সৌভাগ্য !

shumcha+bird+mbd-9

মাস্টারি বিডি । শান্তা ইসলাম
ফিচার । ০১ ফেব্রুয়ারি ২০১৯ । ১৯ মাঘ ১৪২৫

বাংলাদেশের এক অনিন্দ্য সুন্দর পাখি শুমচা বা দেশি শুমচা। লাল পেট, সোনালি পীতাভ বুক, সবুজ নীল মিশ্রণের পিঠ পাখিটিকে দিয়েছে প্রকৃতির সব সৌন্দর্য্য।

shumcha+bird+mbd-3

সাদা গলার উপর চোখের কালো কাজলের দাগ পাখিটিকে মোহনীয় করে তুলেছে।

shumcha+bird+mbd-7

শুমচা পাখিটি কিন্তু খুব বড় নয়। গড়পরতা ওজন মাত্র ৫৫ গ্রাম। পাখিটি কিন্তু সত্যিই অতুলনীয়।

shumcha+bird+mbd-6

এর ইংরেজি নাম Indian Pitta (Pitta brachyura) যা Pittidae গোত্র বা পরিবারের অন্তর্গত।

shumcha+bird+mbd-8

তবে মজা হচ্ছে, পাখিটি দেখেছেন এরকম ভাগ্যবান বাংলাদেশি খুব বেশি নেই। এটি বাংলাদেশের দুর্লভ পরিযায়ী পাখি হিসেবে পরিচিত। গাজীপুরের শালবনে বর্ষা ও শরতে দেখতে পাওয়া যায় পাখিটিকে। টাঙ্গাইল, শেরপুর, দিনাজপুরের শালবনেও এটি দেখা গেছে- এমন তথ্য আছে।

shumcha+bird+mbd-4

সাধারণত মাটিতে ঝোঁপে জঙ্গলে ঘুরেঘুরে কীট পতঙ্গ জাতীয় খাবার খায়। বিশ্রাম নিতে এরা নিচু ডালে বসে এবং হুয়িট-হুয়িও… শব্দ করে ডাকে।

shumcha+bird+mbd-2

তবে বাংলাদেশের এই সুন্দর পাখিটিকে টিকিয়ে রাখতে আগে শালবন রক্ষা করতে হবে।

shumcha+bird+mbd-3

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

95 5

একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ বাবা-মা, দাদার কবরের পাশে চিরনিদ্রায় তাজমিন

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস কুমিল্লার লালমাইয়ে ধান খেত থেকে উদ্ধার …

Leave a Reply

Your email address will not be published.