
মাস্টারি বিডি । জাকারিয়া তুষার
ফিচার । ০২ ফেব্রুয়ারি ২০১৯ । ২০ মাঘ ১৪২৫
মাছরাঙা অত্যন্ত উজ্জ্বল রঙের ছোট বা মাঝারি আকৃতির পাখি। অ্যান্টার্কটিকা বাদে প্রায় সারা পৃথিবীতেই মাছরাঙা দেখা যায়।

পুরাতন বিশ্ব আর অস্ট্রালেশিয়াতে এদের বিস্তৃতি সবচেয়ে বেশি।

সারা পৃথিবীতে প্রায় ৯০ প্রজাতির মাছরাঙা দেখা যায়। এদের প্রায় সবারই দেহের তুলনায় মাথা বড়, লম্বা, ধারালো ও চোখা চঞ্চু, খাটো পা ও খাটো লেজ রয়েছে।

বেশিরভাগ মাছরাঙার দেহ উজ্জ্বল রঙের আর স্ত্রী-পুরুষে সামান্য ভিন্নতা দেখা যায়। মাছরাঙা অনেক ধরনের প্রাণী শিকার করে, তবে তার বড় একটি অংশ জুড়ে রয়েছে মাছ।

এরা সাধারণত ডালে থেকে ড্রাইভ দিয়ে পানির মধ্যে থেকে মাছ শিকার করে। অন্যান্য শিকারের মধ্যে রয়েছে পোকামাকড়, ব্যাঙ, সরীসৃপ, পাখি এমনকি ছোট আকারের স্তন্যপায়ী।

মাছরাঙারা গর্তে বাসা করে। সাধারণত জলাশয়ের পাশে খাড়া পাড়ের গর্তে এরা বাসা বানায়।

মাছরাঙার মাছ শিকারের দৃশ্যটি খুবই বৈচিত্র্যপূর্ণ। সুবিধামত জায়গায় বসে প্রথমে মাছের ওপর গভীরভাবে দৃষ্টি রেখে ধ্যানমগ্ন হয়।

পরে ঝুপ করে জল থেকে তুলে আনে ছোট ছোট জ্যান্ত মাছ। তবে মাছরাঙা এমন একটি শিকারি পাখি – যার লক্ষ্য প্রায় অব্যর্থ।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম