Home / প্রবাস / যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় বাংলাদেশি নারীর মৃত্যু
shrabanti+haque+dies+car+accident+in+america+mbd-in

যুক্তরাষ্ট্রে গাড়িচাপায় বাংলাদেশি নারীর মৃত্যু

মাস্টারি বিডি ডটকম
প্রবাস । ১২ জানুয়ারি ২০১৭ । ২৯ পৌষ ১৪২৩

যুক্তরাষ্ট্রের অরেগনে গাড়ির নিচে চাপা পড়ে শ্রাবন্তি হক বিপাশা নামে এক বাংলাদেশি নারী নিহত হয়েছেন।

নিহত শ্রাবন্তি হক বিপাশা (৩৬) স্বামী ও দুই ছেলেকে নিয়ে সালেম শহরের ভলকানো স্ট্রিটের সাসেক্স অ্যাভিনিউতে থাকতেন।

পুলিশের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম কেজিডব্লিউ জানিয়েছে, সোমবার রাতে ভলকানো স্ট্রিটে মোড় ঘোরার সময় অ্যালান প্যাট্রিক জ্যাকবসের (৫৪) গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বাসার দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে।

গণমাধ্যমগুলো জানিয়েছে, ঘুমন্ত শ্রাবন্তির ঘটনাস্থলেই মৃত্যু হয়। তবে তার স্বামী ও দুই ছেলে অন্য ঘরে থাকায় তারা বেঁচে যায়।

সালেম পুলিশের কর্মকর্তা ডেভ ওকাদা স্থানীয় নিউজ এজেন্সিকে বলেন, এটি একটি মর্মান্তিক দুর্ঘটনা। চালক বেশ কয়েকটি দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়েন, নিহত তখন ঘুমিয়ে ছিলেন; সতর্ক হওয়ার সামান্যতম সুযোগও পাননি তিনি।

এদিকে ঘাতক গাড়ির চালক অ্যালান তদন্তে সহায়তা করায় তার বিরুদ্ধে কোনো অভিযোগ না আনা হলেও দুর্ঘটনা নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 10 26

রূপপুরে পৌঁছাল প্রথম ইউনিটের ইউরেনিয়াম

শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩ । মাসস কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে রূপপুর পারমাণবিক …

Leave a Reply

Your email address will not be published.