ঢাকা, রবিবার ০৫ জানুয়ারি ২০২৫
মেট্রোরেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়।
সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুজন নারী যাত্রী আটকা পড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।
রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়।
এর জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম