Home / জাতীয় / মেট্রোর দরজায় আটকা দুই নারী, অতঃপর!
5

মেট্রোর দরজায় আটকা দুই নারী, অতঃপর!

ঢাকা, রবিবার ০৫ জানুয়ারি ২০২৫

মেট্রোরেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়।

সপ্তাহের প্রথম কর্মদিবসে প্রায় ৩০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল চলাচল। ট্রেন ও প্লাটফর্মের গেটের মাঝে দুজন নারী যাত্রী আটকা পড়ায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এতে অফিসগামী যাত্রীরা বেশি ভোগান্তিতে পড়েন।

রবিবার (৫ জানুয়ারি) সকাল পৌনে ১০টার দিকে মেট্রো রেল চলাচল বন্ধ হয়।

মেট্রোরেল সূত্র বলছে, দুই দরজার মাঝে যাত্রী আটকা পড়ায় অটোমেটিক সিস্টেম অচল হয়ে পড়ে, এতে ট্রেন চলাচলে বিলম্ব হয়।ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ বলেন, ট্রেনের গেটে টেকনিক্যাল সমস্যা দেখা দেয়। এতে দরজা বন্ধ হচ্ছিল না। ফলে ২৮ মিনিটের মতো মেট্রোরেল চলাচলে বিঘ্নিত হয়।

এর জন্য যাত্রীদের কাছে দুঃখ প্রকাশ করেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক আবদুর রউফ।

 

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …