Home / বিনোদন / নাটক / ‘#মি-টু’ নিয়ে হাজির হচ্ছেন তিশা!
Tisha+actress+mbd-2

‘#মি-টু’ নিয়ে হাজির হচ্ছেন তিশা!

মাস্টারি বিডি | জাকারিয়া তুষার
বিনোদন | ঢাকা | ২৮ জুলাই ২০১৯ | ১৩ শ্রাবণ ১৪২৬

‘#মি-টু’ শিরোনামের একটি পোস্টার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করেছেন অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। আর এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় নানা আলোচনা। তবে আলোচনার একফাঁকে জানা হয়ে যায়, এটি একটি নাটকের পোস্টার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী তিশা।

Tisha+actress+mbd-3

প্রসঙ্গক্রমে তিশা বলেন, ‘এবার ঈদের জন্য বেশ কয়েকটি কাজ করছি। এর মাঝে অন্যতম ‘#মি-টু’ নাটকটি। অন্যান্য নাটকের চেয়ে এটার গল্পটা ভিন্ন ও সময়োপযোগী। নাটকটির গল্পে দর্শকরা আমাকে দেখতে পাবেন যৌন হয়রানির শিকার হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘#মি-টু’ দিয়ে অভিযোগ তুলে ধরা একজন নারীর চরিত্রে। এরপর আমার দেখাদেখি অনেকেই যৌন হয়রানিকারীদের বিরুদ্ধে সোচ্চার হয়ে ওঠেন।’

নাটকটির শুটিং শেষ হয়েছে। এটি পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.