Home / অর্থনীতি / সর্বোচ্চ ভোটে জয়ী প্রযোজক নেতা খসরু
film+producer+mbd

সর্বোচ্চ ভোটে জয়ী প্রযোজক নেতা খসরু

মাস্টারি বিডি | শিমুল আহসান
বিনোদন | ঢাকা | ২৮ জুলাই ২০১৯ | ১৩ শ্রাবণ ১৪২৬

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচন ২০১৯-২১ এ সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন প্রযোজক নেতা খোরশেদ আলম খসরু। এই নির্বাচনে পাশ করেছেন নায়িকা ববিসহ মোট ১৯জন।

film+producer+mbd-5

শনিবার সকাল ১০ টা থেকে এফডিসিতে শুরু হয় নির্বাচন, শেষ হয় বিকেল ৪ টায়। কার্যনির্বাহী পরিষদের ১৯টি পদে নির্বাচন করছেন ৪১ প্রার্থী, সমিতির মোট ভোটার ১৪০ জন। এর মধ্যে ভোট প্রদান করেন ১৩০ জন ভোটার।

film+producer+mbd-3

আজ সন্ধ্যা ৭টায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপ-সচিব ও প্রধান নির্বাচন কমিশনার মিরাজুল ইসলাম উকিল মাইকে ১৯জন বিজয়ী নির্বাহী সদস্যের নাম ঘোষণা করেন। এর মধ্যে সর্বোচ্চ ১২১ ভোটে বিজয়ী হন খোরশেদ আলম খসরু। এরপর সামসুল আলম ১১৭, ইস্পাহানী আরিফ জাহান ১১৩, কামাল মো. কিবরিয়া লিপু ১১০, মেহেদী সিদ্দিকী মনির ১০৬, হিমেল ১০৩, রশিদুল আমীন হলি ১০০, জাহিদ হোসেন ৯৮, এ জে রানা ৯৬, মোহাম্মদ হোসেন ৯৫, ইয়ামীন হক ববি ৮৬, কামাল হাসান ৮১, অপূর্ব রায় ৮০, নাদির খান ৭৯, শহিদুল আলম সাচ্চু ৭৬, ইলা জাহান নদী ৭৩, ইকবাল ৭২, ড্যানি সিডাক ৭০, আলিমুল্লাহ খোকন ৬৫ ভোট পান। এই ১৯ জনের মধ্যে ১০জনকে আবার ভোটের মাধ্যমে নির্বাচিত করে এবারের মূল কমিটি গঠন করা হবে।

film+producer+mbd-4

শনিবার সকাল থেকে প্রযোজক, পরিচালক, শিল্পী ও কলাকৌশলীদের মিলনমেলায় পরিণত হয় বিএফডিসি প্রাঙ্গণ। সবার মধ্যে ছিলো উৎসবের আমেজ এবং উৎসব মুখর পরিবেশের মধ্যে দিয়ে শেষ হয় নির্বাচন।

প্রসঙ্গত, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক পরিবেশক সমিতি বাণিজ্য মন্ত্রণালয়ের নিবন্ধনকৃত এফবিসিসিআইয়ের অঙ্গসংগঠন। এর আগে নির্বাচন হয় ২০১১ সালের ১৮ আগস্ট।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.