Home / জাতীয় / মাহে রমজান রোববার থেকে শুরু
ramjan+2017+2+mbd

মাহে রমজান রোববার থেকে শুরু

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৭ মে ২০১৭ । ১৩ জৈষ্ঠ্য ১৪২৪

বাংলাদেশের আকাশে শুক্রবার ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে ২৭ মে ২০১৭ শনিবার পবিত্র শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং ২৮ মে ২০১৭ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে।

এ প্রেক্ষিতে, আগামী ২২ জুন ২০১৭ বৃহস্পতিবার দিবাগত রাতে সারাদেশে পবিত্র লাইলাতুল ক্বদর উদযাপিত হবে। ইসলামিক ফাউন্ডেশনের সহকারি জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মুকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি অধ্যক্ষ মতিউর রহমান। সংবাদ বাসস-এর।

সভায় ধর্মসচিব মো: আব্দুল জলিল, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক আলহাজ্জ এ্যাডভোকেট শেখ মো: আবদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল, ওয়াকফ প্রশাসক মো: শহিদুল ইসলাম, তথ্য মন্ত্রনালয়ের যুগ্ম-সচিব মো: মুহিবুল হোসেইন, ধর্ম বিষয়ক মন্ত্রনালয়ের যুগ্ম সচিব এ বি এম আমিনউল্লাহ, মন্ত্রি পরিষদ বিভাগের উপ-সচিব মো: লুৎফর রহমান, অতিরিক্ত প্রধান তথ্য অফিসার ফজলে রাব্বী, বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (প্রশাসন) ড. পিয়ার মোহাম্মদ, সরকারি মাদ্রাসা-ই-আলিয়ার অধ্যক্ষ প্রফেসর সিরাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দিন আহমদ, বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠানের চেয়ারম্যান মুহাম্মদ দিলোয়ার বখত, চকবাজার শাহী জামে মসজিদের খতীব মাওলানা শেখ নাঈম রেজওয়ান ও লালবাগ শাহী জামে মসজিদের খতিব আবু রায়হান প্রমুখ উপস্থিত ছিলেন।

ramjan+2017+mbd-2
সভায় ১৪৩৮ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা সম্পর্কে সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশন-এর প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়সমূহ, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এবং মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান হতে প্রাপ্ত তথ্য নিয়ে পর্যালোচনা করে দেখা যায় যে, শুক্রবার ২৯ শাবান ১৪৩৮ হিজরি, ১২ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ২৬ মে ২০১৭ খ্রিস্টাব্দ শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা যাওয়ার সংবাদ পাওয়া যায়নি।

এমতাবস্থায়, ১৩ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ২৭ মে ২০১৭ শনিবার শাবান মাস ৩০ দিন পূর্ণ হবে এবং আগামী ১৪ জ্যৈষ্ঠ ১৪২৪ বঙ্গাব্দ, ২৮ মে ২০১৭ রোববার থেকে পবিত্র রমজান মাস গণনা করা হবে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

4 6 26 544

আগামী একবছর কী করবেন খলিলুর রহমান

ঢাকা, বৃহস্পতিবার ০৪ জুন ২০২৬ মাসস জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদ অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র …

Leave a Reply

Your email address will not be published.