Home / আন্তর্জাতিক / মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার
13 8 2026 77

মালয়েশিয়ায় ব্যাপক ধরপাকড়, ৪৬০ বাংলাদেশি গ্রেপ্তার

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস

মালয়েশিয়ায় আবাসিক এলাকা ও বিদেশিদের বেশি উপস্থিতি রয়েছে—এমন বিভিন্ন স্থানে দুই দিনব্যাপী অভিযান চালিয়ে সহস্রাধিক প্রবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ। গ্রেপ্তারদের মধ্যে সাড়ে চার শতাধিক বাংলাদেশি রয়েছেন।

বুধবার (১২ আগস্ট) মালয়েশিয়ার ইংরেজি দৈনিক নিউ স্ট্রেইটস টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অভিবাসন সংক্রান্ত বিভিন্ন অপরাধের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে দুই দিনব্যাপী অভিযানে ওই প্রবাসীরা গ্রেপ্তার হয়েছেন বলে দেশটিতে অভিবাসন বিভাগ জানিয়েছে।

দেশটির অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান জানান, গত ১০ ও ১১ আগস্ট সারা দেশে পরিচালিত অভিযানে মোট ৩ হাজার ৩০৭ জন বিদেশি নাগরিকের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়।

দেশটির সুংগাই চুয়ার এলাকার একটি আবাসিক ভবনে অভিযান শেষে মঙ্গলবার রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৮৮০ জন পুরুষ এবং ১৬৩ জন নারী রয়েছেন; যাদের বয়স ১৭ থেকে ৫৯ বছরের মধ্যে।

তাদের মধ্যে বাংলাদেশিদের সংখ্যাই বেশি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মোট ৪৬০ জন বাংলাদেশি প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বাংলাদেশিদের মধ্যে ৩৬৯ জন পুরুষ এবং ৯১ জন নারী রয়েছেন বলে জানিয়েছেন জাকারিয়া শাবান।

তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩২৮ জন ইন্দোনেশিয়ার, ১৮৬ জন মিয়ানমারের, ৫৫ জন ভারতীয়, ২২ জন নেপালি এবং অন্যান্য দেশের ১৪৩ জন নাগরিক রয়েছেন।

জাকারিয়া বলেন, সাধারণ মানুষের অভিযোগ, অভিবাসন বিভাগ ও গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে নির্দিষ্ট কিছু আবাসিক এলাকা ছিল এই বিশাল অভিযানের কেন্দ্র। কয়েকটি এলাকায় অনিয়ন্ত্রিতভাবে বিদেশিদের উপস্থিতি নিয়ে মালয়েশীয় নাগরিকদের উদ্বেগের পরিপ্রেক্ষিতে অভিবাসন বিভাগ আইন প্রয়োগকারী তৎপরতা জোরদার করেছে।

মালয়েশিয়ার এই কর্মকর্তা বলেন, প্রধানমন্ত্রীর দেওয়া পরামর্শ এবং বিদেশিদের উপস্থিতির বিষয়টিকে ক্রমেই অনিয়ন্ত্রিত হিসেবে দেখা নিয়ে সাধারণ মানুষের উদ্বেগের পর আমরা আইন প্রয়োগ কার্যক্রম বৃদ্ধি করছি।

আটক ও গ্রেপ্তার এড়াতে নথিপত্রহীন বিদেশিদের চলমান অভিবাসী প্রত্যাবর্তন কর্মসূচির সুযোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন জাকারিয়া। তিনি বলেছেন, এই কর্মসূচির আওতায় বিদেশি নাগরিকরা স্বেচ্ছায় মালয়েশিয়ার অভিবাসন বিভাগে আত্মসমর্পণ করে ৫০০ রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ দেশে ফিরে যেতে পারবেন।

সূত্র : ইত্তেফাক

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 8 26 77

আমি এখন আর অভিনয় করি না, ধার্মিক হয়ে গিয়েছি: হাসান মাসুদ

রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ । মাসস একসময় নিয়মিত অভিনয় করলেও দীর্ঘদিন ধরে অভিনয় …