Home / প্রচ্ছদ / মারা গেলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত পরিচালক
replicate-prediction-hlssdkrbyalrw4ztsh55o7hjnm copy

মারা গেলেন ‘কেয়ামত থেকে কেয়ামত’খ্যাত পরিচালক

মাস্টারি সংবাদ | রিপন রায়
চলচ্চিত্র | ১৩ সেপ্টেম্বর ২০২৩ | ২৯ ভাদ্র ১৪৩০

maxresdefault

মারা গেছেন ‘কেয়ামত থেকে কেয়ামত’ খ্যাত পরিচালক সোহানুর রহমান সোহান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। রাজধানীর উত্তরার একটি বেসরকারি হাসপাতালে আজ বুধবার সন্ধ্যায় তিনি মারা যান।স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। উত্তরার একটি হাসপাতালে তিনি মারা গেছেন। গতকাল সোহানুর রহমান সোহানের স্ত্রী মারা গেছেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) রাতে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। এর এক দিন পরেই মারা গেলেন সোহানুর রহমান সোহান।

কাজী হায়াৎ বুধবার  বলেন, ‘গতকাল মঙ্গলবার সোহানুর রহমান সোহানের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা গেছেন। এই শোক সম্ভবত সহ্য করতে পারেননি তিনি। শিবলী সাদিকের সহকারী হিসেবে সোহানুর রহমান সোহান তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বিশ্বাস অবিশ্বাস’ (১৯৮৮)। এ নির্মাতার হাত ধরেই চলচ্চিত্রে আসেন সালমান শাহ, মৌসুমী, পপি ও ইরিন জামান। শাকিব খানের মুক্তি পাওয়া প্রথম ছবির পরিচালকও তিনি।

 এ পরিচালকের উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো- ‘কেয়ামত থেকে কেয়ামত’ (১৯৯৩), ‘স্বজন’ (১৯৯৬), ‘আমার ঘর আমার বেহেশত’, ‘অনন্ত ভালবাসা’ (১৯৯৯)।

সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 8 2026 5666

জামায়াতের তুলনায় আওয়ামী লীগের অপরাধ লঘুই বলা যায়: রাশেদ খাঁন

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ । মাসস জামায়াতে ইসলামী গত ১৬ বছর আওয়ামী …