Home / জাতীয় / মঙ্গলবার টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগের প্রথম যৌথসভা
al__flag

মঙ্গলবার টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগের প্রথম যৌথসভা

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৭ নভেম্বর ২০১৬ । ২৩ কার্তিক ১৪২৩

মঙ্গলবার আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে টুঙ্গীপাড়ায় চিরনিদ্রায় শায়িত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিস্থলে শ্রদ্ধা নিবেদন করবে দলের নব-নির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।

আওয়ামী লীগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়ে বলা হয়, বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদনের পাশাপাশি দোয়া-মাহফিলে অংশ নেবেন নেতৃবৃন্দ। সংবাদ বাসস-এর।

এছাড়াও মঙ্গলবার বেলা ২ টায় টুঙ্গীপাড়ায় আওয়ামী লীগ নবনির্বাচিত কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের প্রথম যৌথসভা অনুষ্ঠিত হবে।

সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।

দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সকল সদস্যদেরকে উক্ত কর্মসূচিতে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.