Home / জাতীয় / রেজিস্ট্রেশন শুরু : বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৬
classicmusicbengalmbd-f-ok

রেজিস্ট্রেশন শুরু : বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৬

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৭ নভেম্বর ২০১৬ । ২৩ কার্তিক ১৪২৩

আগামী ২৪ নভেম্বর থেকে ঢাকার আর্মি স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসবের পঞ্চম অধিবেশন। চলবে ২৮ নভেম্বর পর্যন্ত।

পাঁচ রজনীর এ উৎসবে এবছর অংশ নেবেন বাংলাদেশের ১৬৫ জন শিল্পী। এছাড়াও থাকছে বিশেষ আকর্ষণ উপমহাদেশের বিখ্যাত পণ্ডিতগণ।

বেঙ্গল উচ্চাঙ্গ সংগীত উৎসব ২০১৬-এর অনলাইন রেজিস্ট্রেশন শুরু হয়েছে আজ সোমবার থেকে।

প্রতিবছরের মতো অনলাইনে নিবন্ধনের মাধ্যমে সংগ্রহ করতে হবে উৎসবে প্রবেশ পাস।

আজ থেকে শুরু হয়েছে অনলাইন রেজিস্ট্রেশনের কার্যক্রম। এই নিবন্ধন কার্যক্রম চলবে সীমিত সময়ের জন্য। www.bengalclassicalmusicfest.com থেকে অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে।

এছাড়াও Bengal লিখে ৬৯৬৯ নাম্বারে এসএমএস পাঠিয়ে মোবাইল রেজিস্ট্রেশন করা যাবে।

classicmusicbengalostadhoriproshadchourashyambd-f

অনলাইনের বাইরে ধানমণ্ডির ৭/এ সড়কের ৬০ নম্বর বাড়ির জ্ঞানতাপস আবদুর রাজ্জাক বিদ্যাপীঠ এবং এয়ারপোর্ট রোডের খিলক্ষেতের বেঙ্গল সেন্টারে সরাসরি নিবন্ধন করা যাবে।

উৎসব শুরুর প্রথম ২দিন পর্যন্ত অফ-সাইট নিবন্ধন চললেও তৃতীয় দিন থেকে এ সুযোগ থাকবে না।

প্রতিদিন রাত একটায় বন্ধ হয়ে যাবে উৎসবের প্রবেশপথ। ভোরে আর্মি স্টেডিয়াম থেকে ফেরার জন্য বাস থাকবে নির্দিষ্ট রুটে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.