Home / উদ্যোগ / ভোলায় নতুন গ্যাস ফিল্ড : পরীক্ষামূলক উত্তোলন শুরু
bhola+gas+fild+mbd-3

ভোলায় নতুন গ্যাস ফিল্ড : পরীক্ষামূলক উত্তোলন শুরু

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০১ নভেম্বর ২০১৭ । ১৭ কার্তিক ১৪২৪

জেলার বোরহানউদ্দিন উপজেলার শাহবাজপুর গ্যাস ফিল্ডের নতুন কূপ ইস্ট-১ থেকে পরীক্ষামূলকভাবে গ্যাস উত্তোলন শুরু করা হয়েছে। বুধবার সকাল সাড়ে আটটা থেকে গ্যাস উত্তোলন কার্যক্রম শুরু করে বাপেক্স। সকাল সাড়ে ১০ টা পর্যন্ত ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস উত্তোলন করা হয়েছে। আর এর মাধ্যমে নতুন কূপটিতে চূড়ান্তভাবে গ্যাসের সন্ধান নিশ্চিত করা হলো।

বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. নওশাদ ইসলাম জানান, এখানে গ্যাস অনুসন্ধানের পরীক্ষার বিভিন্ন উপাত্ত অনুযায়ী গ্যাসের যে পরিমাণ মজুদের ধারণা করা ছিলো, তার সাথে আজকে বাস্তব অবস্থার মিল পাওয়া গেছে। এখন ২৫ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া গেছে, তবে এর উত্পাদন হারটা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। এতে বোঝা যাচ্ছে এখানে গ্যাসের ভালো রিজার্ভ রয়েছে।

তিনি বলেন, আমরা একটু একটু করে অগ্রগামী হচ্ছি। মাটির ৩৪০০ মিটার নিচ থেকে গ্যাসটা উত্তোলন চলছে। গ্যাসের প্রবাহটাও বাড়ছে। আশা করছি ৩০ মিলিয়ন ঘনফুট পার হয়ে যাবে গ্যাসের পরীক্ষামূলক আজকের উত্তোলন। এই প্রক্রিয়াটি আগামী ৩ থেকে ৪ দিন ধরে চলবে বলেও জানান তিনি।

গত ৬ আগস্ট বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বোরহানউদ্দিনের শাহাবাজপুর গ্যাস ফিল্ডের নতুন অনুসন্ধান গ্যাস কূপ খনন কাজের উদ্বোধন করেন। পরে ২৩ অক্টোবর সোমবার মন্ত্রিসভার বৈঠকের পর মন্ত্রী পরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের নতুন গ্যাস ক্ষেত্রের ৭০০ বিলিয়ন ঘনফুট গ্যাস সন্ধানের কথা জানান। আর আজ সেই গ্যাস উত্তোলনের পরীক্ষামূলক কার্যক্রম শুরু করা হলো।

এছাড়া আরো ৪টি কূপ থেকে এখানে গ্যাস উত্তোলন চলছে।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.