Home / জাতীয় / বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী দিরাইয়ে
shahabdulkarimmbd

বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী দিরাইয়ে

মাস্টারি বিডি ডটকম
সুনামগঞ্জ । ১৭ নভেম্বর ২০১৬ । ০৩ অগ্রহায়ণ ১৪২৩

সুনামগঞ্জ জেলার দিরাইয়ে সংস্কৃতি মন্ত্রণালয়ের উদ্যোগে একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী উপলক্ষে ২ দিনব্যাপী জন্মশতবর্ষ উদযাপন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

উপজেলার উজান ধলে বাউল সম্রাটের নিজ বাড়ীর সামনের মাঠে আগামীকাল শুক্র ও শনিবার প্রতিদিন বিকেল ৪ টা থেকে ভোর পর্যন্ত বিভিন্ন আনুষ্ঠানিকতার মাধ্যমে তা পালন করা হবে।

শাহ আব্দুল করিম জন্মশত বার্ষিকী উদযাপন জাতীয় পর্ষদের আয়োজনে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় অনুষ্ঠিতব্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সাংস্কৃতিক জোটের চেয়ারম্যান গোলাম কুদ্দুস।

আয়োজক কমিটির সভাপতি বাউল পুত্র শাহ নুর জালাল জানান, ২ দিনব্যাপী অনুষ্ঠানের প্রতিদিন শুরুতেই আলোচনা সভা অনুষ্ঠিত হবে, এতে আমন্ত্রিত অতিথিবৃন্দসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল সাধকগণ বাউল সম্রাটের সৃষ্টি ও কর্মময় জীবন নিয়ে বক্তব্য রাখবেন।

আলোচনা সভার পর থেকে বাউল সম্রাট রচিত গানে গানে রাত ভোর হবে।
এতে সঙ্গীত পরিবেশন করবেন- কাজী শুভ, আরিফ চৌধুরী, বাউল রনেশ ঠাকুর, আব্দুর রহমান, সিরাজ উদ্দিন, বশির উদ্দিন, প্রাণকৃষ্ণ, লাভলী লস্কর, রুবি চৌধুরী, জালাল উদ্দিন বান্না, ইকবালসহ দেশর বিভিন্ন প্রান্ত থেকে আসা বাউল শিল্পীবৃন্দ।

প্রসঙ্গত, ২০১৭ সালের ১৫ ফেব্রুয়ারি একুশে পদক প্রাপ্ত বাউল সম্রাট শাহ আব্দুল করিমের জন্মশত বার্ষিকী।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

27 9 26 11144

আমরা অবকাঠামো, কৃষি, জীবিকা ও জলবায়ু তথ্যকে আলাদা বিষয় হিসেবে দেখছি না। এগুলো পরস্পরের সঙ্গে যুক্ত’: বেলাল হোসেন

 রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ । মাসস জলবায়ু সহনশীলতা বাড়ানো ও গ্রামীণ জীবিকা …

Leave a Reply

Your email address will not be published.