Home / উদ্যোগ / বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটানো সম্ভব : স্পিকার
speak+shirin+sharmin+viatnum+mbd

বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটানো সম্ভব : স্পিকার

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ জুলাই ২০১৭ । ০৮ শ্রাবণ ১৪২৪

স্পিকার ও সিপিএ চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, দেশ-বিদেশের পর্যটকদের জন্য সকল ধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করে বাংলাদেশের পর্যটন শিল্পের প্রসার ঘটানো সম্ভব।

শনিবার ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশের পর্যটন সিটি হা লং সিটি পরিদর্শনে কোয়াং নিন প্রদেশের স্টান্ডিং ডেপুটি সেক্রেটারি দো থি হোয়াংয়ের সাথে অনুষ্ঠিত দ্বি-পক্ষীয় সভায় তিনি এ কথা বলেন। এর আগে স্টান্ডিং ডেপুটি সেক্রেটারি স্পিকারকে অভ্যর্থনা জানান। সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

speak+shirin+sharmin+viatnum+mbd-3

এ সময় সংসদ সদস্য ইমরান আহমেদ, পংকজ নাথ, এ.এম. নাঈমুর রহমান ও বাংলাদেশ সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মোঃ আবদুর রব হাওলাদার এবং ভিয়েতনাম ন্যাশনাল এসেম্বলির পররাষ্ট্র বিষয়ক কমিটির সদস্যগণ ও কোয়াং নিন প্রদেশের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।

দ্বিপক্ষীয় সভায় তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে আলোচনা করেন এবং পর্যটন শিল্পে দু’দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও অভিজ্ঞতা বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

স্পিকার বলেন, পৃথিবীর সর্ববৃহৎ সমুদ্র সৈকতের অবস্থান বাংলাদেশে। পৃথিবীর সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনের বড় অংশ বাংলাদেশে। এছাড়াও বাংলাদেশের পার্বত্য অঞ্চল প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি। স্পিকার বলেন, বর্তমান বিশ্বে পর্যটন একটি অন্যতম আয়ের উৎস। বিশ্বের যে দেশ পর্যটন শিল্পে যত উন্নতি করতে পেরেছে সে দেশ অর্থনৈতিকভাবে তত লাভবান হয়েছে।

speak+shirin+sharmin+viatnum+mbd-4

স্পিকার বলেন, ভিয়েতনামের হা লং বে বিশ্ব পর্যটকদের জন্য আকর্ষণীয়। তিনি বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের ম্যানগ্রোভ ফরেস্ট ঘিরে রিভার ক্রুজিং ব্যবস্থা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

ভিয়েতনামের কোয়াং নিন প্রদেশের স্টান্ডিং ডেপুটি সেক্রেটারি বলেন, পর্যটন শিল্পে ভিয়েতনামের সাথে বাংলাদেশের অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দু’দেশের পর্যটন শিল্প সমৃদ্ধ হবে। তিনি বলেন, বাংলাদেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী ও স্পিকারের সফরের মাধ্যমে দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।

দো থি হোয়াং স্পিকারকে অবহিত করেন যে তিনি ইতিপূর্বে বাংলাদেশের কক্সবাজার সমুদ্র সৈকত পরিদর্শন করেছেন এবং এর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়েছেন। তিনি কক্সবাজার সমুদ্র সৈকতকে কেন্দ্র করে বাংলাদেশের পর্যটন শিল্পের ব্যাপক উন্নয়ন সম্ভব বলে উল্লেখ করেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

3 26 222

সাতক্ষীরা সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

ঢাকা, বুধবার ০৩ জুন ২০২৬ মাসস সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বসন্তপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে …

Leave a Reply

Your email address will not be published.