Home / খেলা / শিরিন দ্রুততম মানবী, দ্রুততম মানব মেজবাহ
shirin+mejba+sports+mbd-3

শিরিন দ্রুততম মানবী, দ্রুততম মানব মেজবাহ

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ জুলাই ২০১৭ । ০৮ শ্রাবণ ১৪২৪

জাতীয় সামার অ্যাথলেটিকসের ১০০ মিটার ইভেন্টে শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন মেজবাহ আহমেদ ও শিরিন আক্তার। শনিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় ইভেন্ট ১০০ মিটার স্প্রিন্টে সেরা হয়েছেন নৌবাহিনীর এ দুই অ্যাথলেট।

shirin+mejba+sports+mbdশনিবার বিকেলে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেজবাহ ১০.৮০ সেকেন্ড সময় নিয়ে নির্ধারিত দূরত্ব অতিক্রম করেন। ১০০ মিটার দৌড়ে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে শিরিন সময় নিয়েছেন ১২.৩০ সেকেন্ড।

এর ফলে জাতীয় সামার এবং বাংলাদেশ গেমস মিলিয়ে ষষ্ঠবারের মত শ্রেষ্ঠত্ব অর্জন করলেন মেজবাহ। শিরিনের মাথায় শ্রেষ্ঠত্বের এই মুকুট উঠেছে ৫ বার। আজকের এই ফলাফলের মাধ্যমে মোশারফ হোসেন শামীমের টানা ছয়বারের শ্রেষ্ঠত্বের রেকর্ডে ভাগ বসালেন মেজবাহ। এবার পূর্বসুরির ওই রেকর্ড টপকানোর ঘোষণা দিয়েছেন তিনি।

এদিকে পঞ্চমবারের মত দ্রুততম মানবীর খেতাব লাভ করা শিরিন নিজের টাইমিংটাকে আরো কমিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘আগামীতে আরো ভাল টাইমিং করতে চাই।’

shirin+sports+mbd

প্রয়োজনীয় প্রশিক্ষণ পেলে এসএ গেমসেও স্বর্ণপদক জয় করার আশাবাদ ব্যক্ত করেন এই প্রমীলা স্প্রিন্টার। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 9090003

বন্ধ হয়ে গেল দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার

অপরিশোধিত জ্বালানি তেলের (ক্রুড অয়েল) তীব্র সংকটের কারণে দেশের একমাত্র রাষ্ট্রায়ত্ত তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি …

Leave a Reply

Your email address will not be published.