মাস্টারি বিডি ডটকম
গোপালগঞ্জ । ১৩ মে ২০১৭ । ৩০ বৈশাখ ১৪২৪
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন সদ্য আওয়ামী লীগে যোগদানকারী ৯ স্বতন্ত্র সংসদ সদস্য ও তিন মন্ত্রাণালয়ের সচিব।
শুক্রবার দুপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান সংসদ সদস্যরা। পরে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। পরে তারা বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইতে স্বাক্ষর করেন।
এ সময় গাইবান্ধা-৪ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ছায়েম উদ্দিন তরফদার, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য মোঃ রেজাউল হক চৌধুরী, যশোর-৫ আসনের সংসদ সদস্য স্বপন ভট্টাচার্য, নরসিংদি-২ আসনের সংসদ সদস্য কামরুল আশরাফ খান, নরসিংদি-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্যা, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য ইউসুফ আব্দুল হারুন, কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাজী ফকরুলসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

অন্য দিকে, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মাফরুহা সুলতানা, মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সচিব অপরূপ চৌধুরী ও রেল মন্ত্রণালয়ের সচিব মোফাজ্জেল হোসেন বঙ্গবন্ধুর সমাধী সৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে তারা ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাত করেন।
গত ৩ মে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও দিনাজপুরের সংসদ সদস্য খালিদ মাহমুদ চৌধুরী সংবাদমাধ্যমকে বলেছিলেন, ১৬ জন স্বতন্ত্র সংসদ সদস্যের মধ্যে ১৪ জন আওয়ামী লীগে যোগ দিয়েছেন।
এ ব্যাপারে অপরূপ চৌধুরী সংবাদমাধ্যকে বলেন, বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদিতে শ্রদ্ধা নিবেদনের শেষে তিনি তার মন্ত্রণালয়ের একটি প্রকল্পও পরিদর্শন করেন।
সৌজন্যে : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম