মাস্টারি বিডি | বাঁধন খান
বিনোদন | ঢাকা | ০৭ আগস্ট ২০১৯ | ২৩ শ্রাবণ ১৪২৬
সর্বসমক্ষে মেয়েকে বুকের দুধ খাওয়ালেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী নেহা ধুপিয়া। সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও করেলন পোস্ট।
এ সাহসী অভিনেত্রী। বিয়ের আগে তিনি গর্ভবতী হয়েছিলেন। তারপর বিয়ের সিদ্ধান্ত নেন তিনি। এবার সন্তানকে স্তন্যপানের ব্যাপারেও তিনি নিলেন সাহসী পদক্ষেপ। তবে শুধু নিজের জন্য নন। তিনি এবার এই নিয়ে শুরু করলেন প্রচার। ফ্রিডম টু ফিড নিয়ে হাজির তিনি। বলছেন, সন্তানকে স্তন্যপান করানোর মধ্যে তো কোনও লজ্জা নেই। তাহলে কেন সবার সামনে তা করা যাবে না? কাজের সূত্রে সর্বক্ষণই বাড়ির বাইরে থাকতে হয়। সেখানে সন্তানকওে নিয়ে যান তিনি। তার প্রশ্ন, স্তন্যপানের সময় এত আড়াল-আবডাল কেন?

বরাবরই সোজাসাপটা কথা বলতে পছন্দ করেন নেহা ধুপিয়া। অনেক বিষয়ে খোলাখুলি মতামত দেন। নির্ভীক হিসেবেই পরিচিত নেহা লিখেছেন স্তন্যপান নিয়ে নিজের অসহায়ত্বের কথা। তিনি জানিয়েছেন, একবার বিমানে মেয়েকে দুধ খাওয়াতে তাকে বিমানের টয়লেটে যেতে হয়েছিল। বিমান অবতরণের সময় বিমানের টয়লেটে থাকা চলে না। তাই তিনি শান্তিতে মেয়ে স্তন্যপান করাতে পারছিলেন না, শুধু মনে হচ্ছিল এই বুঝি তাকে বাইরে যেতে অনুরোধ করা হয়। নিজের এই অভিজ্ঞতা থেকেই #ফ্রিডম টু ফিড শুরু করেছেন নেহা।
বলছেন সন্তানকে স্তন্যপান করানো জরুরি এবং তা হোক প্রকাশ্যে, আড়ালে নয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম