মাস্টারি বিডি | শেখ নজরুল
সঙ্গীত | ৭ সেপ্টেম্বর ২০২৩ | ২৩ ভাদ্র ১৪৩০
তোমার সবুজ মাঠের, শিশির হতে মনটা যদি চায়/তুমি ছুঁয়ে দিও বুকটা আমার আলতা মাখা পায়

HM Voice (হেড মাস্টার ভয়েস) এ প্রকাশিত হলো নতুন মৌলিক গান ‘ছুঁয়ে দিও’। প্রেমমাত্রিক দেশের গান ’ছুঁয়ে দিও’। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং ক্লোজআপ ওয়ান তারকা রাশেদ উদ্দিন। গানটি লিখেছেন, শুদ্ধচারি ছন্দময় গানের কথাকার জনপ্রিয় কবি শেখ নজরুল।
মন ছোঁয়া কথায় প্রাণস্পর্শী সুর যোগ করেছেন, ফিদেল নঈম, গানের ভিডিও চিত্রে অভিনয় করেছেন, শিল্পী নিজেই সঙ্গে আছেন, মডেল ইতি। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মাহাবুব আহসান শিমুল। রোমান্টিক দেশের গান ”ছুঁয়ে দিও”-এর ভেতরে প্রাণ আছে প্রেম আছে, দৃশ্যে আছে অপূর্ব ভালোলাগা। মন ছুঁয়েযাওয়া সবকিছু।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম