ভালোবাসার নায়কের মৃত্যুদিন আছে, মৃত্যু নেই
Mastary Sangbad
September 6, 2023
প্রচ্ছদ, ফিচার, ব্যানার, ব্রেকিং নিউজ, মিডিয়া, সিনেমা
243 Views
মাস্টারি বিডি | শেখ নজরুল
খেলা | ৬ সেপ্টেম্বর ২০২৩ | ২২ ভাদ্র ১৪৩০

আজ ঢাকাই সিনেমার অকাল প্রয়াত জনপ্রিয় নায়ক সালমান শাহ’র ২৭ তম মৃত্যুবার্ষিকী
সালমান শাহ এক জনপ্রিয় অভিনেতার নাম। তিনি এতোটাই জনপ্রিয় যে মানুষ আজও তাকে সমানভাবে ভালোবাসে। তার প্রকৃত নাম ”চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন”। সালমান ১৯৭১ সালের ১৯ সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয়জীবন শুরু হলেও ১৯৯০-এর দশকে তিনি চলচ্চিত্রে অন্যতম জননন্দিত শিল্পী হয়ে উঠেন।
১৯৯৩ সালে তার অভিনীত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত কেয়ামত থেকে কেয়ামত মুক্তি পায়। একই ছবিতে নায়িকা মৌসুমী ও গায়ক আগুনের অভিষেক হয়।
জনপ্রিয় এই নায়ক নব্বইয়ের দশকের বাংলাদেশে সাড়া জাগানো অনেক চলচ্চিত্রে অভিনয় করেন। তিনি সর্বমোট ২৭টি চলচ্চিত্রে অভিনয় করেন এবং সবকয়টিই ছিল ব্যবসাসফল।তিনি ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর রহস্যজনকভাবে মৃত্যুবরণ করেন। এখনো এই অভিনেতাকে ভুলতে পারেনি এদেশের মানুষ।
HM Voice Poet Sheikh Nazrul সালমান শাহ 2023-09-06