Home / খেলা / মুশফিকও ফিরছেন!
replicate-prediction-humkpdjb76moo7fgcy3thneohq

মুশফিকও ফিরছেন!

মাস্টারি সংবাদ | শেখ নজরুল
খেলা | ৮ সেপ্টেম্বর ২০২৩ | ২৪ ভাদ্র ১৪৩০

replicate-prediction-nl7qg5zbahvu4gbcqvajrr5dcu

এশিয়া কাপের সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে শনিবার (৯ সেপ্টেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। আর এই ম্যাচ শেষেই দেশে ফিরতে চান অভিজ্ঞ মিডল-অর্ডার ব্যাটার মুশফিকুর রহিম। বিসিবি সূত্র জানিয়েছে, মুশফিক এবং জান্নাতুল কেফাইয়াত মণ্ডি দম্পতির ঘরের নতুন অতিথির অভ্যর্থনা জানাতে আর সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই দেশে ফেরার চিন্তা করছেন মুশি। টিম ম্যানেজমেন্টকে ইতোমধ্যে মুশফিক জানিয়েছেন আগামী ১২ সেপ্টেম্বরের মধ্যে তার ঢাকায় থাকা প্রয়োজন। সুপার ফোরে আগামী ১৫ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচ রয়েছে বাংলাদেশের। এরপরও মুশফিকের পারিবারিক বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়া হয়েছে বলে সূত্র জানিয়েছে।

এদিকে মুশফিক ফিরলে তার পরিবর্তে কাউকে শ্রীলঙ্কায় পাঠানো হবে কি না, তা এখনও নিশ্চিত করে জানা যায়নি। কেননা, লঙ্কানদের বিপক্ষে ম্যাচের ওপরই অনেক কিছু নির্ভর করছে। এই ম্যাচে জয় পেলে এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন জিইয়ে থাকবে বাংলাদেশের। তাই লঙ্কানদের সঙ্গে ম্যাচ পর্যন্ত অপেক্ষা করতে চায় টিম ম্যানেজমেন্ট।

 সূত্র : আরটিভি

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

5 10 2026 11

এলজিইডি নির্মিত একটি সেতুতে, বদলে গেছে ২০ গ্রামের চিত্র

সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩ । মাসস গ্রামীণ যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে স্থানীয় সরকার …