Home / জাতীয় / প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে
pm+fineland+mbd

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফিনল্যান্ডে

মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় ডেস্ক | ঢাকা | ০৪ জুন ২০১৯ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর ত্রিদেশীয় সফরের শেষ গন্তব্য ফিনল্যান্ড পৌঁছেছেন। তিনি পাঁচদিনের এক সরকারি সফরে সেদেশে অবস্থান করছেন।
প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে লুফথানসা এয়ারের একটি বিমান বেলা ১ টা ১০ মিনিটে (স্থানীয় সময়) ফিনল্যান্ডের হেলসিনকি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
প্রধানমন্ত্রী ফিনল্যান্ডের হেলসিনকি যাওয়ার পথে জার্মানির ফ্রাঙ্কফুর্ট আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় চারঘন্টার যাত্রাবিরতি করেন।

৭ জুন বিকেলে প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশ্যে ফিনল্যান্ড ত্যাগ করবেন। পরের দিন তিনি ঢাকায় পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

pm+fineland+mbd-2

এর আগে ২৮ মে প্রধানমন্ত্রী টোকিও’র উদ্দেশে ঢাকা ত্যাগ করেন। জাপান, সৌদি আরব ও ফিনল্যান্ডে ত্রিদেশীয় সফরের প্রথমভাগে তিনি জাপান সফর করেন।
শেখ হাসিনার চারদিনের জাপান সফরকালে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করতে দু’দেশের মধ্যে ২.৫ বিলিয়ন ডলারের ৪০তম অফিসিয়াল ডেভেলপমেন্ট অ্যাসিসটেন্স (ওডিএ) চুক্তি স্বাক্ষরিত হয়। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবের মধ্যে একটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।
পাশাপাশি, প্রধানমন্ত্রী জাপানে ‘দ্য ফিউচার অব এশিয়া’ শীর্ষক নিক্কেই আন্তর্জাতিক সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন, তাঁর সম্মানে আয়োজিত একটি অভ্যর্থনা অনুষ্ঠানে যোগ দেন এবং জাপানের ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে একটি ভোজসভায় অংশ নেন।
এছাড়াও এ সফরকালে হলি আর্টিজেনের ঘটনায় নিহত জাপানী নাগরিকদের পরিবারের সদস্যরা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন। জাইকার প্রেসিডেন্ট শিনিচি কিতাওকা পৃথকভাবে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন। বাসস।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

24 8 2026 555598 999

আমি এখানে বসা তথ্যমন্ত্রী হিসেবে, কারো আত্মীয় হিসেবে নয়: পার্থ

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ । মাসস ভারতের আশ্রয় নেওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ …

Leave a Reply

Your email address will not be published.