Home / নির্বাচিত সংবাদ / ‘দুনিয়াদারী’ ভাল্লাগে না
kangalinee+sufia+mbd-2

‘দুনিয়াদারী’ ভাল্লাগে না

মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন ডেস্ক | ঢাকা | ০৪ জুন ২০১৯ | ২১ জ্যৈষ্ঠ ১৪২৬

‘দুনিয়াদারী’র মুক্তি হলো আজ। এইচএম ভয়েজ ঈদ উপলক্ষে যে চারটি গান মুক্তি দিতে যাচ্ছে তার অন্যতম বৈশিষ্ট্যমণ্ডিত গান এটি। গানটি গেয়েছেন কাঙ্গালিনী সুফিয়া। ‘দুনিয়াদারী’র মাধ্যমে কাঙ্গালিনী প্রমাণ করলেন তিনি ফুরিয়ে যাননি। সেই একই কণ্ঠ একই সুর একই গায়কিতে গানটি তিনি শ্রোতা দর্শকদের সামনে উপস্থাপন করলেন।

kangalinee+sufia+mbd-3

বাঙালি সংস্কৃতি ও ধর্মীয় উৎসবে এইচএম ভয়েস-এর নির্মাণকৃত গানে দেশের প্রবীণ গুণী শিল্পীদের একটি বিশেষ স্থান থাকে। তারই ধারাবাহিকতায় আবারো একটি নতুন গানের সৃষ্টি করলেন কিংবদন্তীতুল্য শিল্পী কাঙালিনী সুফিয়া।

‘দুনিয়াদারী’ লিখেছেন কবি ও গীতিকার শেখ নজরুল। সুর করেছেন শোয়েব শিবলী। সঙ্গীত আয়োজনে বিনোদ রায়। শব্দধারণ ও সমন্বয়ে পুলক বড়ুয়া। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিমুল মাহবুব।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

9 10 26 222

মানসিক স্বাস্থ্যকে উপেক্ষা করার সুযোগ নেই: প্রধানমন্ত্রী

শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ । মাসস জনকল্যাণমুখী স্বাস্থ্যনীতিতে মানসিক স্বাস্থ্য সুরক্ষা একটি …

Leave a Reply

Your email address will not be published.