Home / খেলা / প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ
women+t+20+bd+mbd-2

প্রথমবারের মত এশিয়া কাপের ফাইনালে বাংলাদেশ

মাস্টারি বিডি ।
স্পোর্টস ডেস্ক। ১০ জুন ২০১৮ । ২৭ জ্যৈষ্ঠ ১৪২৪

লিগ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়াকে ৭০ রানে হারিয়ে টি-২০ এশিয়া কাপের ফাইনালে উঠলো বাংলাদেশ মহিলা ক্রিকেট দল। ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত। লিগ পর্বে ৫ খেলা শেষে সমান ৮ পয়েন্ট ভারত ও বাংলাদেশের। রান রেটে এগিয়ে শীর্ষে ভারত। দিনের অন্য ম্যাচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে ভারত। এছাড়া থাইল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে ফাইনালে উঠার সুযোগ হাতছাড়া করে শ্রীলংকা।

women+t+20+bd+mbd-12

আজ কুয়ালালামপুরে অনুষ্ঠিত ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
কুয়ালালামপুরে অনুষ্ঠিত শনিবার টুর্নামেন্টের ১৫তম ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৩০ রান করে বাংলাদেশ। দুই ওপেনার বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেন। বলের সাথে পাল্লা দিয়ে ৫৯ বলে ৫৯ রান করেন দুই ওপেনার শারমিন সুলতানা ও আয়শা রহমান। শারমিন ৪৩ ও আয়শা ৩১ রান করে ফিরেন।

women+t+20+bd+mbd

তিন নম্বরে নামা ফারজানা হক ব্যাট হাতে সুবিধা করতে পারেননি। মাত্র ৭ রান করেন। তবে সানজিদা ইসলামের ১২ বলে ১৫ রান ও ফাহিমা খাতুনের ১২ বলে ৩টি চারে অপরাজিত ২৬ রানের সুবাদে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে বাংলাদেশের লেগ-স্পিনার রুমানা আহমেদের বিধ্বংসী ও দলের অন্যান্য বোলারদের নিয়ন্ত্রিত বোলিং-এ ২০ ওভারে ৯ উইকেটে ৬০ রান করতে পারে মালয়েশিয়া। বাংলাদেশের রুমানা ৮ রানে ৩ উইকেট নেন। এছাড়া জাহানারা আলম-সালমা খাতুন-নাহিদা আক্তার ও খাদিজা তুল কুবরা ১ উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন বাংলাদেশের শারমিন সুলাতানা।

women+t+20+bd+mbd-11

অবশ্য হার দিয়ে এবারের আসর শুরু করেছিলো বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে শ্রীলংকার কাছে ৬ উইকেটে হারে তারা। এরপর পাকিস্তান ও ভারত উভয় দলকেই ৭ উইকেট ব্যবধানে হারানোর পর থাইল্যান্ডকে ৯ উইকেটে হারায় সালমা খাতুনের দল। লিগ পর্বে ভারতকে হারানোর রেকর্ড ফাইনালে বাংলাদেশকে আত্মবিশ্বাস জোগাবে। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

011

অস্ট্রেলিয়ার মাটিতে সোবহানার ঐতিহাসিক সেঞ্চুরি, জুটিতেও রেকর্ড

রবিবার,১১ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ । মাসস শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। ৮ রানে ৩ …

Leave a Reply

Your email address will not be published.